ডাই:ক্লে ব্যবহার করে হাঁস তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাই পোস্ট।ক্লে ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ক্লে দেখতে অনেক সুন্দর এবং হাত দিয়ে নাড়াচাড়া করলে অনেক সফ্ট আর নরম তুলতুলে লাগে। তাই খুব সহজে যেকোনো ধরনের জিনিস তৈরি করা যায়। আজকে আমি ক্লে ব্যবহার করে দুইটি সুন্দর হাঁস তৈরি করেছি। হাঁস দুইটি তৈরি করার পর দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। কিভাবে আমি হাঁস দুইটি তৈরি করলাম সেটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | ক্লে |
| ২ | কাঠি |
ধাপ-১
প্রথমে আমি একটু বেশি করে কমলা রংয়ের ক্লে নিয়ে নিলাম। তারপর হাতের সাহায্যে ক্লে লম্বা করে নিলাম।
ধাপ-২
এরপর হাঁসের বডি তৈরি করার জন্য মাঝখানে আমি লম্বা করে নেওয়া ক্লে এক মাথা অল্প একটু মুড়িয়ে কিছুটা কয়েলের প্যাঁচের মতো করে মুড়িয়ে নিলাম। তবে এটা একটু দুই পাশে লম্বা এবং মাঝখানে একটু চাপা হবে।
ধাপ-৩
এরপর অল্প একটু ক্লে রেখে মাথা দিকে লম্বা গলা তৈরি করে নিয়ে একটু মুড়িয়ে নিলাম। তারপর মাথা তৈরি ঠিক বিপরীত দিকে হাত দিয়ে লেজ তৈরি করে নিলাম। এরপর হাঁসের ঠোঁট তৈরি করে নিলাম।
ধাপ-৪
একই রকম করে খয়েরি রঙের ক্লে নিয়ে আরেকটি হাঁস তৈরি করে নিলাম।
ধাপ-৫
তারপর সাদা ও কালো রঙের ক্লে ব্যবহার করে হাঁস দুইটি চোখ তৈরি করে নিলাম। চোখ তৈরি করার সময় প্রথমে কালো রঙের ক্লে ছোট্ট গোল করে চাপ দিয়ে এর মাঝখানে ছোট্ট মনি তৈরি করার জন্য সাদা রঙের ক্লে ব্যবহার করলাম।
ধাপ-৬
তারপর দুইটি হাঁস এক জায়গায় রেখে কয়েকটি ছবি তুলে দিলাম। এই ছিল আবার আজকের পোস্ট। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই পোস্ট সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে ব্যবহার করে খুব সুন্দর একটি হাঁস তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা হাঁস টি দেখতে জাস্ট অসাধারণ হয়েছে।সিম্পল এর মধ্যেও খুব সুন্দর ভাবে হাঁস টি তৈরি করেছেন আপু। দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
https://x.com/MstFatema137069/status/1920505368217571691?t=yBufoVm_JxyK8_SsnuGVjQ&s=19
https://x.com/MstFatema137069/status/1920506203869790720?t=8b490GpRtwV7o4Oq7TGkeg&s=19
ক্লে দিয়ে অনেক সুন্দর একটি হাঁস তৈরি করেছেন আপনি। দেখতে অনেক সুন্দর লাগছে। ক্লে নরম হওয়ার কারণে ক্লে দিয়ে যেকোনো কিছু তৈরি করা অনেক বেশি সহজ হয়ে থাকে। তবে সুন্দর পরিকল্পনা এবং জিনিস তৈরি করার দক্ষতাও থাকার প্রয়োজন হয়। আর আপনি সে দক্ষতা দিয়ে সুন্দর করে হাঁস দুটি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো।
ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে বেশ ভালই লাগে। ক্লে দিয়ে আপনি সুন্দর একটি হাঁস তৈরি করেছেন। দেখতে কিউট লাগছে । এ ধরনের জিনিসগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিলে তারা খুব খুশি হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদের কে উপহার দেওয়ার জন্য।
ক্লে দিয়ে খুব সুন্দর একটি হাঁস তৈরি করেছেন আপু। এখন আর আমার বাংলা ব্লগে ক্লে দিয়ে করা কাজের পোস্ট খুব একটা দেখা যায় না। আপনার পোস্টে দেখে বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর গুছিয়ে বর্ণনার মাধ্যমে শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ আপু।
ক্লে ব্যবহার করে এখন অনেক কিছু বানানো যাচ্ছে। আপনার তৈরি করা ক্লে দিয়ে হাঁস টি দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে হাঁস তৈরি করার পদ্ধতি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি ক্লে ব্যবহার করে খুব সুন্দর দুটি হাঁস তৈরি করেছেন। আসলে ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানাতে সুবিধা হয়। আমি নিজেও মাঝেমধ্যে ক্লে দিয়ে কিছু বানানোর চেষ্টা করি। আর আপনার বানানো হাঁস দুটি পা দিলে আরো সুন্দর লাগতো দেখতে। সুন্দর করে ক্লে দিয়ে দুইটি হাঁস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সব সময় আপনি ক্লে দিয়ে খুবই সুন্দর কিছু জিনিস আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকে যেভাবে আপনি ক্লে দিয়ে এত সুন্দর একটি হাঁস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটি দেখে খুব ভালোই লাগছে৷ একই সাথে এখানে এটি তৈরি করার ধাপগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত যখন এটি আপনি শেয়ার করেছেন এটিকে খুবই সুন্দর দেখা যাচ্ছে৷