পছন্দের কেক খাওয়ার অনুভূতি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার ,১৪ আগস্ট ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি । আজকে এখন আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি কেক নিয়ে। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা খেতে ভীষণ পছন্দ করি। বাজারে গেলেই ইচ্ছা করে পছন্দের জিনিসগুলো কিনি। ঠিক তেমনি পছন্দের খাবারের মধ্যে আজকে আমি আপনাদের মাঝে আমার খুবই পছন্দের একটি কেক তুলে ধরেছি। কেক খেতে আমরা ছোট বড় অনেকেই ভীষণ পছন্দ করি। আমার কেন জানি কেকটা আগে তেমন ভালো লাগতো না কিন্তু এখন ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন থেকেই এই কেকের প্রতি আমার কেমন জানি ভালো লাগে মনে হয়। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আপনাদের ভাইয়া প্রতিদিন এই কেক নিয়ে আসতো আর আমি রাতে অর্ধেক খেতাম আর সকালে ঘুম থেকে উঠে খেতাম। মিক্স ফ্রুটস এর পাউন্ড কে গুলো আমার বেশ মজা লাগে খেতে। তাছাড়াও এমনিতেই এরকমই প্যাকেটজাত বড় বড় কেক রয়েছে বিভিন্ন ফ্লেভারে সেগুলো খেতে ভীষণ ভালো লাগে তবে সবথেকে বেশি ভালো লাগে ম্যাংগো ফ্লেভার এর কেক গুলো খেতে। কেকের মধ্যে ছোট ছোট করে মনে হয় আমের কুচি দিয়ে রেখেছে এমনটা। তবে আমার দেখাদেখি এখন আমার ছেলেও দেখি কেক খেতে বেশ পছন্দ করে।
ফাস্টফুড জাতীয় খাবারগুলো ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে। বাইরের খাবারের মধ্যে আমার কাছে আইসক্রিম বিভিন্ন ধরনের চকলেট, বার্গার, পিজ্জা ,চিকেন ফ্রাই গ্রিল এগুলো যেন নতুন নতুন মনে হয় যত খায় তত ভালো লাগে। আমি অনেকবার আমার ছেলেকে এই ধরনের খাবারগুলো হালকা পাতলা দিয়েছি। মানে আবু রায়হানের বয়স যেহেতু এখন ২১ মাস চলছে দেড় বছর হয়ে গেছে আর ওকে সাথে নিয়ে যখন এই খাবারগুলো খায় তখন ও খাওয়ার আগ্রহ দেখায়। যদিও এই ধরনের খাবারগুলো ওকে দেওয়া ঠিক না তারপরেও অল্প একটু করে দেওয়া হয়। আর এই এত অল্প বয়সে এই খাবারগুলো ও ভীষণ পছন্দ করে। তবে চেষ্টা করি ওকে সব সময় স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে। বাড়িতে কেক তৈরি করে খেতে খুবই ভালো লাগে মানে আলাদা একটা স্বাদ পাওয়া যায় মনে হয়। কিন্তু সবকিছু গুছিয়ে কেক তৈরি করার ঝামেলা।
তাই বাজারে গেলে এই ধরনের প্যাকেট জাত বিভিন্ন ধরনের কেক নিয়ে এনে ফ্রিজে রেখে দিই। যখন ইচ্ছা তখন খাই আবু রায়হান যখন রাতে ঘুম থেকে উঠে তখন ওকে এগুলো দিই। বাচ্চাদেরকে এই কেক দেওয়া কতটা ভালো আমি ঠিক জানিনা বা কতটা খারাপ। তবে আপনাদের কাছ থেকে জানার অনেক ইচ্ছা এই কেক কি বাচ্চাদেরকে খাওয়ালে কোন অসুবিধা হবে। আবু রায়হান কিসের ছোটবেলা থেকেই খাওয়াই। তাছাড়াও বেশিরভাগ সময় মিক্স ফ্রুট পাউন্ড কে গুলো বেশি খাওয়ানো হয়। এই ধরনের কেক গুলো বাচ্চাদের জন্য ভালো না খারাপ সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তবে আমার কাছে মনে হয় বাড়িতে তৈরি করা কেক গুলো স্বাস্থ্যসম্মত এবং ভালো হয়। মাঝে মাঝে আবু রায়হানকে বাড়িতে কেক তৈরি করে দিয়ে কিন্তু প্রতিনিয়ত আর তৈরি করা হয় না।
আমার পছন্দের একটি খাবার আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার পছন্দের এই খাবারটি অনেকেরই পছন্দ। আজকের সবার সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভাল ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রেগন্যান্ট অবস্থা থেকে আপনি এই কেক খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। সবারই পছন্দের কোনো না কোনো খাবার রয়েছে। আর কেক খেতে সবারই অনেক ভালো লাগে।
জি আপু কেক খেতে অনেকই পছন্দ করে। ধন্যবাদ আপু।