রেসিপি:বরই মাখা

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240129_160035~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,৩ মে ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের মাঝে লোভনীয় একটি রেসিপি শেয়ার করব। বরই খেতে আমরা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করি। আর বরই যদি ঝাল লবণ দিয়ে মাখিয়ে খাওয়া যায় তাহলে তো আরো বেশি ভালো লাগে। তবে এখন বরই এর সিজন নয় সেই কারণে আমার আজকের রেসিপিটা দেখে আপনাদের সবারই খেতে ইচ্ছে করবে আশা করছি। এখন বর্তমান বরই খুবই কম দেখা যায়।তাই আমরা যখন বরই সিজন চলে তখন অনেক বরই ফ্রিজে রেখে দিই। আর অসময়ে সেই বরই গুলো খায়। যাইহোক আজকে আমি আপনাদের সাথে খুব সহজে অল্প উপকরণ দিয়ে বড়ই মাখানো শেয়ার করব। এখন আমি শুরু করছি কিভাবে রেসিপিটা তৈরি করেছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
বরই
কাঁচা মরিচ
ধনিয়া পাতা
লবণ

IMG_20240503_190914-COLLAGE.jpg

ধাপ-১

প্রথমে আমি কিছু বড়ই বোটা ছাড়িয়ে পরিষ্কারভাবে ধুয়ে ‌নিলাম । তারপর শিলপাটায় বরই গুলো ফাটিয়ে নিলাম ।

IMG_20240129_154327~2.jpg

IMG_20240129_154735~2.jpg

IMG_20240129_154824~2.jpg

ধাপ-২

সব গরুগুলো ফাটানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা ,কাঁচা মরিচ ও লবণ বেটে নিলাম। এখানে আমি ধনিয়া পাতার পরিমাণ টা একটু বেশি নিয়েছি ধনিয়া পাতা বেশি ব্যবহার করলে বড়ই মাখানো খেতে বেশি ভালো লাগে। তারপর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে আপনারা বিট লবণ ব্যবহার করতে পারবেন তবে আমি করিনি।

IMG_20240503_191012-COLLAGE.jpg

IMG_20240129_155612~2.jpg

ধাপ-৩

IMG_20240129_155744~2.jpg

IMG_20240129_160035~3.jpg

IMG_20240129_160049~2.jpg

IMG_20240129_155754~2.jpg

ভালোভাবে সম্পূর্ণ বড়ই গুলো মাখিয়ে নিতে হবে। এভাবে বড়ই মাখানো খেতে খুবই ভালো লাগে। আমার আজকের লোভনীয় বরই মাখানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব ‌‌। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আসলে সময়ের জিনিস সময়ে খাওয়ার থেকে অসময়ে খেলে মনে হয় যেন আলাদা স্বাদ পাওয়া যায়। কারণ যেই সময় বড়ই এর সৃজন চলে তখন চারিদিকে অনেক বড়ই পাওয়া যায় তবে এই অসময়ে বড়ই পাওয়াটা খুবই রেয়ার আর তার জন্যই হয়তো একটু বেশি স্বাদ লাগে। যাইহোক আপনি বড়ই সংগ্রহ করে রেখে দিয়েছিলেন জেনে ভালো লাগলো। আমরাও একসময় আম এভাবে ফ্রিজে রেখে সংগ্রহ করে রাখতাম। যাই হোক এই অসময়ে আপনার বড়ই ভর্তা রেসিপি টা দেখে বেশ ভালো লাগলো। এভাবে বড়ই মাখা খেতে আমার কাছে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে এই সুস্বাদু বড়ই মাখার রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া অসময়ে যত সব আজেবাজে জিনিস খেতে ইচ্ছে করে।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

বরই মাখা এটা খেতে বেশ দারুন লাগে। মেয়েরা এটা বেশি পছন্দ করে থাকে। আমার ও খেতে ভালো লাগে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। আপনার উপস্থাপনা করার প্রক্রিয়াগুলি বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। দেখতেও অনেক সুন্দর। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ছোট বড় সবাই এমন করে বড়ই মাখানো খেতে পছন্দ করে ভাইয়া।

 2 years ago 

বাহ বেশ লোভনীয় একটি রেসিপি তৈরি করে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি বড়ই মাখা রেসিপি দেখেই জিভে জল চলে আসলো। আসলে ধনিয়া পাতা দিয়ে বরই মাখা রেসিপি তৈরি করলে খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একটু বেশি করে ধনিয়া পাতা ব্যবহার করলে তো সুবাস অনেক ভালো আসে।

 2 years ago 

ওফ সিজনে বরই মাখা দেখে বেশ লোভ লাগছে। এভাবে বরই মাখা খেতে বেশ লাগে। তবে আমি এই বরই মাখায় সাদা লবনের সাথে বিট লবন ও সামান্য চিনি দেই। বেশ লোভনীয় লাগছে বরই মাখাটি। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি খুবই অল্প উপকরণ এবং সহজ ভাবে তৈরি করেছি আপু তবে বিট লবণ দিলে খেতে বেশ মজা লাগে।

 2 years ago 

আপু আপনি বরই সংরক্ষণ করে রেখেছিলেন জেনে ভালো লাগলো। মাঝে মাঝে এভাবে এই মজার খাবারগুলো সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে খাওয়া যায়। বরই মাখা আমার ভীষণ পছন্দের। আর এত সুন্দর করে এই মজার খাবারটা তৈরি করেছেন দেখে জিভে জল চলে এসেছে। মনে হচ্ছে খেতে খুবই ভালো হয়েছিল। দারুন একটি রেসিপি সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

অসময়ে এই বড়ই গুলো পাওয়া যায় না তখন খেতে ভীষণ ইচ্ছে হয় তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আপু।

 2 years ago 

এইভাবে কী বরই ফ্রীজে রেখে দিলে বরই ভালো থাকে?? এটা আমার জানা নেই। আপনার পোস্ট টা দেখেই মনে হচ্ছিল এটা তো বরই এর সিজেন না তাহলে কীভাবে বরই মাখানো তৈরি করলেন। এটা আমার অনেক পছন্দের কিন্তু। দেখে বেশ লোভনীয় লাগছে। দারুণ তৈরি করেছেন আপু বরই মাখা টা। দেখেই জিভে পানি চলে আসছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago (edited)

বড়ই ফ্রিজে রেখে দিলে ভালো থাকে কিন্তু আসল বড়ইর মত তেমন একটা স্বাদ পাওয়া যায় না। তারপরেও অসময়ে যে এরকম সুন্দর খাবার খাওয়া যায় সেটাই অনেক।

 2 years ago 

বড়ই মাখা আমারও খুব প্রিয় মাঝেমাঝে এরকম ভাবে খাওয়া হয়।
তবে অসময়ে সময়ের খাবার দেখতে পেয়ে খুব লোভে পড়ে গেলাম।
দারুন একটি পদ্ধতিতে বড়ই মাখিয়ে শেয়ার করেছেন নিশ্চয়ই খেতে খুব সুস্বাদু।

 2 years ago 

এভাবে বরই মাখা খেতে ভীষণ সুস্বাদু লাগে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি আজকে লোভনীয় রেসিপি পোস্ট উপহার দিলেন। আপনার রেসিপি দেখে আমার জিবে জল চলে এসেছে। আপনি খুব সুন্দর করে বরই সংরক্ষণ করে রেখেছিলেন তাই এখন বরই মাখা রেসিপি তৈরী করতে পেরেছেন। এই গরমের মধ্যে বরই মাখা খেলে অনেক মজা লাগে। ধনিয়া পাতা ব্যবহার করলে আরোও বেশি টেস্ট হয়। বরই মাখা ধাপ সমূহ সুন্দর করে গুছিয়ে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

চেষ্টা করেছিলাম ভাইয়া বড়ই মাখানোর প্রতিটি ধাপ আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কিন্তুু সত্যি জিভে জল চলে এসেছে। আমার টক দেখলেই জল চলে আসে।আপনার বড়াই মাখা দেখে প্রথমে ভেবেছিলাম আগের মাখা।পরে পোস্ট পড়ে বুঝতে পারলাম ফ্রিজের রাখা বড়াই । খুব সুন্দর ও তরতাজা বড়াই গুলো দেখে মনে হচ্ছে গাছ থেকে পারলেন এখনি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে বড়াই মাখা পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে টক তেমন একটা ভালো লাগে না তবে এভাবে বড়ই মাখা খেতে বেশ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38