আমার বাংলা ব্লগ পরিবার সদস্যদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্তের শেষ পর্ব।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ রবিবার , ২৫ মে ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাংলা ব্লগ পরিবার সদস্যদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্তের শেষ পর্ব। এর আগে আপনাদের মাঝে আমি কয়েকটা পর্ব শেয়ার করেছি। আজকে শেষ পর্ব আপনাদের মাঝে তুলে ধরব। আসলে অনেক সুন্দর আর মজার। রকি ভাইয়া এবং সানিয়া আপুদের সাথে আমরা দুপুরের খাওয়া-দাওয়া শেষ করতে করতে প্রায় দুপুর দুইটা পার হয়ে যায়। এরপর আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের গল্প করতে থাকি। ভাইয়ারা ওনাদের এলাকার কথা বলে এবং আমরা আমাদের এলাকার কথা। এক পর্যায়ে খুব সুন্দর একটি গল্পের আসর বসে যাই। তারপর ভাইয়ারা আমাদের জন্য কিছু গিফট এনেছিল সেগুলো দিতে শুরু করে দেয়। গিফট এর পর্ব আমি আপনাদের মাঝে আগে শেয়ার করেছি এবং সেখানে আমার মনের সুন্দর অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরেছি। তবে রকি ভাইয়া দের সাথে দেখা হওয়ার প্রথম দিকেই যে সুন্দর অনুভূতি হয়েছিল সেটা বারবার বলেও যেন শেষ হচ্ছে না মনে হচ্ছে। বিশ্বাসই করতে পারেনি ওনাদের সাথে এত সুন্দর ভাবে দেখা করতে পারব কথা বলতে পারব খাওয়া-দাওয়া গল্প সব কিছুই হবে। একদম প্রথমে যে ছবিটি তুলেছিল এটি রকি ভাইয়া তুলেছিল।
অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছিলেন ভাইয়া। সোনিয়া আপুর সাথে আবু রায়হানের ছবিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। যখনই ওনাদের কথা মনে হয় তখন এই ছবিগুলো দেখি আরো বেশি ভালো লাগে তখন। আবু রায়হান কত সুন্দর ভাবে সোনিয়া আপুর কোলে চলে যাই আর ওনার সাথে সুন্দর করে ছবি তোলে। আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম ওই জায়গাটার নাম বঙ্গ এগুলো পার্ক। পার্কের মধ্যে পুকুর আর ফুলে সৌন্দর্যে ভরপুর। রকি ভাইয়া তার ক্যামেরা দিয়ে ফুলের সব সুন্দর সুন্দর ছবি তুলেছিল। আমরা সবাই মিলে এক জায়গায় দারুণভাবে একসাথে ছবি তুলেছিলাম। তবে সেইসব ছবিটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। একটু সমস্যা আছে ছবিতে। যাইহোক খাওয়া দাওয়ার পর গল্প আড্ডা সেরে আমরা গিফট গুলো নিয়ে একটু ঘোরার জন্য সবাই বেরিয়ে পড়লাম। জায়গাটা অনেক সুন্দর থাকায় আমরা সবাই মিলে একসাথে ঘুরাঘুরি করতে বেশ ভালই লাগছিল।
সোনিয়া আপু এবং রকি ভাইয়ের জুটিটা অনেক সুন্দর ওদেরকে দেখলেই ভীষণ ভালো লাগে। দোয়া করি সব সময় ওনাদের সুন্দর কিউট বাবুকে নিয়ে সুস্থ থাকুক সবাই ভালো থাকুক। আমরা সবাই মিলে পার্কের চারপাশটা একসাথে ঘুরে দেখলাম। তবে সময়টা শীতকাল ছিল তাই দিনের সময়টা অনেকটা কম। শীতের সময় চারিদিকে কুয়াশা নেমে আসে বিকেল হতে না হতেই।। আর সন্ধ্যাবেলায় পার্কে থাকার কোন নিয়ম ছিল না। আমরা সবাই মিলে যখন সোনিয়া আপুর দেওয়া উপহারটা হাতে নিয়ে একসাথে ছবি তুলতে শুরু করব তখনই প্রায় বিকেল হয়ে আসছিল আর কুয়াশা নেমে আসছিল এজন্য একদম শেষের ছবিটা একটু অন্ধকার। বলা যায় ঠিক সূর্য অস্ত্রের মুহূর্তে আমরা ছবিটা তুলতে গিয়েছিলাম।
আমরা যখন পার্কে ছিলাম তখন পার্কের মধ্যে আর কোন মানুষ ছিল না তাই আমাদের ঘোরাঘুরি এবং কথাবার্তা বলা আনন্দ করার সময়টাও ছিল দারুন। কোন মানুষ ছিল না কোন দ্বিধা ছিল না আমরা যেমন খুশি তেমন আড্ডা দিচ্ছিলাম। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে এরকম দূর দুরান্তের মানুষের সাথে পরিচয় হওয়া তাদের সাথে সময় কাটানো গল্প দেওয়া সবমিলিয়ে খুবই ভালো লাগছে এই কমিউনিটি। আজ হয়তো এই সুন্দর কমিউনিটি না থাকলে এত সুন্দর একটা পরিবার পেতাম না। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যাইহোক সবার সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MstFatema137069/status/1926518565248675976?t=PQrf7xTP1uXZ-So99N3AqQ&s=19
https://x.com/MstFatema137069/status/1926519478130495746?t=lLR2c5n_5L1Gjcw4udNnNw&s=19