আর্ট: ফুলের ম্যান্ডেলা।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240926_135146~3.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, ৫ অক্টোবর ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে আমি একটি করে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজ একটি আর্ট পোস্ট নিয়ে উপস্থিত। ইতিমধ্যে সবাই আপনারা আমার তৈরি করা আর্ট দেখেছেন। বিভিন্ন ধরনের আর্ট করতে এবং দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।। তাই চেষ্টা করে আপনাদের মাঝে নতুন নতুন কোন ডিজাইনের আর্ট শেয়ার করার জন্য। আমি আজকে ছয় পাতা বিশিষ্ট একটি ফুলের খুবই সিম্পল আর্ট তৈরি করেছি। সহজ সহজ আর্ট গুলোর মধ্যে ও সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। আজকে আমি বিকেলের দিকে বসে ছিলাম আর তখন ভাবছিলাম কি করা যায় কি করা যায়। আর তখন মাথার মধ্যে এই ডিজাইনটি আসলো আর একে ফেললাম। যাইহোক আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে আমি আর্ট সম্পূর্ণ করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
সাদা কাগজ
কলম

ধাপ-১

IMG_20240926_132724~2.jpg

প্রথমে আমি কাগজের ওপর কলম দিয়ে একটি ফোটা দিয়ে দিলাম তারপর ওটা কে কেন্দ্র করে তিনটি ছোট ছোট বৃত্ত এঁকে নিলাম।

ধাপ-২

IMG_20240926_133039~2.jpg

IMG_20240926_133128~2.jpg

এরপর বৃত্ত টা কে কেন্দ্র করে ছয়টি পাপড়ি বিশিষ্ট একটি সুন্দর ফুল একে নিলাম। পাপড়ি গুলোর মাঝখান দিয়ে লম্বা লম্বা করে কয়েকটি দাগ দিয়ে নিলাম।

ধাপ-৩

IMG_20240926_133352~2.jpg

এরপর পাপড়িগুলো র মাঝখানে চারটি করে গোল দিয়ে ভরাট করে একটু ডিজাইন করে নিলাম।

ধাপ-৪

IMG_20240926_133644~2.jpg

এরপর আরো বড় বড় করে ছয়টি পাপড়ি এঁকে দিলাম। এতে ফুলটি আরো বেশি বড় হয়ে গেল।

ধাপ-৫

IMG_20240926_133901~2.jpg

IMG_20240926_134048~2.jpg

এরপর পাপড়ি গুলোর বাইরে মাঝখানে ছোট ছোট করে অর্ধবৃত্ত এঁকে নিলাম তারপর সেগুলোতে সুন্দর করে ডিজাইন করে নিলাম।

ধাপ-৬

IMG_20240926_134330~2.jpg

IMG_20240926_135043~2.jpg

তারপর ডিজাইন গুলোকে কেন্দ্র করে আরো মোটা করে চারপাশে ঢেউয়ের মতো দাগ দিয়ে ছোট ছোট ফুল এঁকে ডিজাইন করে নিলাম।

ধাপ-৭

IMG_20240926_135146~3.jpg

IMG_20240926_135143~2.jpg

এরপর নিচের দিকে সিগনেচার করে আমি আর্ট সম্পূর্ণ করলাম। আপনাদের কাছে আমার আজকে তৈরি করা ফুলের ম্যান্ডেলা আর্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ।আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে । আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ।সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ছয় পাতা বিশিষ্ট একটি ফুলের সিম্পল আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন । আর্ট আসলেই আমার কাছে অনেক ভালো লেগেছে ।ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু ফুলের পাপড়ি বেশিরভাগ সময় পাঁচ পাপড়ি হয় যেগুলো ছোট ছোট ফুল। তাই আমি আজকে ছয় পাপড়ি বিশিষ্ট ফুল আর্ট করছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর একটা ফুলের ম্যান্ডেলার তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের চিত্রগুলো দেখলে যেন মনটা ভরে যায়। এমন জিনিস তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়।

 2 years ago 

ঠিকই বলেছেন এই ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয় ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি খুবই চমৎকার করে ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন, দেখি আমি অভিভূত হলাম এত চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

চমৎকার একটি আর্ট করলেন আপু আপনি। ফুলের সাথে ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর হয়েছে। ম্যান্ডেলা আর্ট করতে খুব ভালো লাগে। তাছাড়া এত সুন্দর সুন্দর আর্ট যদি দেখতে পাওয়া যায় আরো অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে অপু ম্যান্ডেলা আর্ট করতে এবং বিভিন্ন ধরনের আর্ট দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে, আমার খুবই ভালো লাগে। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ভালো লাগে জেনে আমারও ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চমৎকার একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। দেখতে অসাধারণ লাগছে।এত সুন্দর ভাবে এবং দক্ষতার সাথে এত সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া ম্যান্ডেলা আর্ট করার সময় প্রতিটি ধাপ আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে চমৎকার ফুলের ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলের ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যে কোন ধরনের ম্যান্ডেলা আর্ট তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন হয়। এত সুন্দরভাবে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

যদি আমরা আমাদের মনের মধ্যে থেকে আর্ট তৈরি করার চেষ্টা করি তাহলে এমনিতেই সুন্দর হয়ে যায় ধন্যবাদ।

 2 years ago 

এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই ফুলের ম্যান্ডেলা আর্ট টি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। ফুলের ম্যান্ডেলা আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। সম্ভব ভালো লেগেছে আপনার করা এই সুন্দর ডিজাইন টা।

 2 years ago 

জ্বী ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমরা যদি একটু সময় নিয়ে আর্ট করি তাহলে খুবই সুন্দর লাগে দেখতে।

 2 years ago 

দারুন ফুলের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু সত্যি প্রশংসা করার মতো। আপনার আর্ট করার নিখুঁত দক্ষতা আমাদের মাঝেও তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মতামত প্রকাশ করেছেন ভাইয়া ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63878.83
ETH 1853.68
USDT 1.00
SBD 0.38