রেসিপি: খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠা তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250112_181726~2.jpg

IMG_20250113_092722~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,২৩ ফ্রেব্রুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভাল ও সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি পোষ্টের মাধ্যমে হাজির হয়ে গেলাম। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটি রেসিপি। যদিও এটা শীতকালীন রেসিপি তবে এখন শীত তেমন নেই। আমাদের এলাকাতে এখন অনেক কম শীত পড়ে। কুয়াশা তেমন হয় না। তাই আগের মতো খেজুরের রস হয় না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠার রেসিপি। এই পিঠা আমার কাছে অসম্ভব ভালো লাগে। এই শীতের মধ্যে অনেকবার এই রেসিপি তৈরি করে খাওয়া হয়েছে। তবে এর মাঝে একদিন আমি এই রেসিপি ছবি তুলেছিলাম। আজকে গ্যালারি ছবিগুলো দেখতে দেখতে পেয়ে গেলাম এই লোভনীয় রেসিপি টা। তাই আপনাদের মাঝে এই সন্ধ্যা বেলায় শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের তৈরি এই খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠা রেসিপিটা ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগে এই পিঠা খেতে সেটা অবশ্যই জানাবেন। কিভাবে আমি সম্পূর্ণ পিঠার রেসিপিটা তৈরি করলাম সেটা এখন উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
খেজুরের গুড়
নারকেল কুচি
ময়দা
লবণ
দুধ
এলাচ, দারুচিনি
তেজপাতা
পানি

ধাপ-১

IMG_20250112_141606~2.jpg

IMG_20250112_141732~2.jpg

IMG_20250112_141749~2.jpg

প্রথমে আমি একটি হাঁড়িতে ১ কেজি তরল দুধ নিয়ে নিলাম। তারপর দুধ ভালো ভাবে জ্বাল দিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটা এলাচ, কয়েকটা দারচিনি ও কয়েকটা তেজপাতা।

ধাপ-২

IMG_20250112_141955~2.jpg

IMG_20250112_142003~2.jpg

IMG_20250112_142019~2.jpg

এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ ও পরিমাণমতো নারকেল কুচি। এখানে আমি একটি নারকেল ভেঙে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে।

ধাপ-৩

IMG_20250112_142727~2.jpg

IMG_20250112_145032~2.jpg

IMG_20250112_145021~2.jpg

এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমাদের গ্রাম থেকে নিয়ে আনা খাঁটি খেজুরের রস। এখানে আমি হাফ কেজি খেজুরের গুড় ব্যবহার করেছি। খেজুরের গুড় গুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তাহলে দুধ আর গুড় একসাথে ভালোভাবে মিশে যাবে। এরপর কিছুক্ষণ রান্না করে নিতে হবে।

ধাপ-৪

IMG_20250223_152212-COLLAGE.jpg

IMG_20250112_143041~2.jpg

এরপর আমি একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিলাম। আমি আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিয়েছি এটা কতটা পরিমাণ পাতলা হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।

ধাপ-৫

IMG_20250112_145112~2.jpg

IMG_20250112_145117~2.jpg

IMG_20250112_160704~2.jpg

এরপর আমি একটি রুটি বানানোর তাওয়া নিয়ে নিলাম। এর ওপর অল্প করে ময়দার ডো দিয়ে দিলাম। তারপর একটি বাটি দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর বাড়িটা তুললেই তৈরি হয়ে যাবে সুন্দর চিতই পিঠা। এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম।

ধাপ-৬

IMG_20250112_181736~2.jpg

IMG_20250112_181726~2.jpg

পিঠা গুলো তৈরি করা হয়ে গেলে আমি পিঠা গুলো খেজুরের গুড় দিয়ে যে রস তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম।। তারপরে হালকা আঁচে দুই থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম।

ধাপ-৭

IMG_20250113_092722~2.jpg

IMG_20250113_092743~2.jpg

IMG_20250113_092902~2.jpg

IMG_20250113_135838~2.jpg

এরপর একটি প্লেট রেখে আপনাদের মাঝে পরিবেশন করলাম। আমার আজকের তৈরি এই মজাদার শীতের পিঠা রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে আমি শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠা যেটা সকালে খেতে সবাই পছন্দ করে। আমার খুবই প্রিয় একটা পিঠা রেসিপি। অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন ভালো লাগলো। শীতের সকালের এই ধরনের খাবার সবাই পছন্দ করে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার কাছে ও ভীষণ ভালো লাগে এই পিঠা। ধন্যবাদ ভাইয়া।

 last year 

Screenshot_20250223-202855.png

Screenshot_20250223-202754.png

 last year 

দুধ চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে। তবে এখন শীত প্রায় শেষের দিকে। যাইহোক আমি ও কয়েক দিন আগে তৈরি করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু আমরা সবাই অনেক সুস্বাদু এবং মজা করে খেয়েছিলাম রেসিপিটা।

 last year 

খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠা তৈরির অনেক সুন্দর রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খেজুরের গুড় ব্যবহার করে চিতই পিঠা তৈরি করলে সেটা খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। ঐদিন পিঠাটা অনেক সুস্বাদু হয়েছিল।

 last year 

আপনার কাছে ভালো লেগেছিল যেন খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

আমিও দুধ চিতই পিঠা তৈরি করেছিলাম তবে সেটা চিনি দিয়ে তৈরি করেছিলাম।তখন খেজুরের রস বা গুড় কোনটাই ব্যবহার করিনি। আপনি তো দেখছি খেজুরের গুড় দিয়ে তৈরি করেছেন।যদিও এখন শীত নেই। এই রেসিপিটি শীতের সময়ে খেতে ভীষণ ভালো লাগে। দারুন একটা রেসিপি তৈরি করেছেন আপু।

 last year 

একদিন খেজুরের গুড় অথবা রস দিয়ে তৈরি করে দেখবেন আপু ভীষণ ভালো লাগবে খেতে।

 last year 

খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠার রেসিপিটি সত্যিই অসাধারণ হয়েছে। গুড়ের মিষ্টতা পিঠায় এক দারুণ স্বাদ এনে দেয়, যা খেতে একেবারে মনমুগ্ধকর। রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ, এমন সুস্বাদু এক উপকরণ দিয়ে তৈরি করা পিঠা খাওয়ার আনন্দই আলাদা।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া গুড়ের পিঠা গুলোর স্বাদ সত্যি অন্যরকম। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে বর্তমানে বাজারে এত পরিমান ভেজাল ভরে গেছে যে অরিজিনাল খেজুরের গুড় পাওয়া বড়ই মুশকিল। এছাড়াও এই ধরনের পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে। আসলে এই পিঠা যত বেশি এই দুধে ভিজবে তত বেশি এর স্বাদ বাড়তে থাকবে। খুব সুন্দর ভাবে এই পিঠা তৈরীর প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 last year 

এই খেজুরের গুড় আমাদের বাড়ির পাশে একজন তৈরি করে ভাইয়া একদম খাঁটি গুড় পেয়েছিলাম। তাই পিঠার স্বাদও একটু বেশি হয়েছিল।

 last year 

দুধ চিতই পিঠা কখনো খাওয়া হয়নি খেজুরের গুড় দিয়ে।তবে আপনি বেশ সুন্দর তৈরি করেছেন দেখছি।এটার স্বাদ কি খুবই মিষ্টি হয়?যাইহোক কখনো ট্রাই করে দেখবো,ধন্যবাদ আপু।

 last year 

অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আপু। ভীষণ ভালো লাগে এই রেসিপিটা।

 last year 

শীতের সকালে এমন দুধ চিতই পিঠা খেতে কিন্তু আমার কাছে তারুন লাগে। আপনি বেশ সুন্দর করে দুধ চিতই পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন একটি সুন্দর এবং সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু আপনার মতামত জানানোর জন্য।

 last year 

শীত কমার সাথে সাথে খেজুর রস আর হয় না।আপনি লোভনীয় করে খেজুরের গুড় দিয়ে চমৎকার সুন্দর ও সুস্বাদু করে খেজুরের গুড়ের চিতই পিঠা বানিয়েছেন। অসাধারণ সুন্দর ও লোভনীয় হয়েছে আপনার রেসিপি টি।ধাপে ধাপে পিঠা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

শীত চলে গেছে খেজুরের রস চলে গেছে আপু। তবে খেজুরের গুড় দিয়ে কিন্তু এই রসের পিঠা তৈরি করা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62934.78
ETH 1756.13
USDT 1.00
SBD 0.39