ডাই:ক্লে ব্যবহার করে মাধবীলতা ফুলের গাছসহ একটি ঘর তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্লে ব্যবহার করে মাধবীলতা ফুলের গাছসহ সুন্দর একটি ঘর তৈরি। এই প্লাটফর্মে অনেকে ক্লে ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। আমার কাছে ক্লে ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে। তাই আজকে একটু সময় করে একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করার চেষ্টা করেছি। যেকোনো ধরনের ডাই পোস্ট তৈরি করতে গেলে অনেক সময় লাগে। আজকের পোস্টে আমার মাধবীলতা ফুলগুলো তৈরি করতে অনেক সময় লেগেছিল। কালকে আমি গাছ , পাতা ও ঘর তৈরি করে রেখেছিলাম। আর আজকে সকালে ফুলগুলো তৈরি করলাম। সব মিলিয়ে আমার অনেক সময় লেগেছিল সম্পূর্ণ ডাই পোস্ট তৈরি করতে। যাইহোক আমি কিভাবে সম্পূর্ণ পোস্ট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | ক্লে |
| ২ | কালো রং |
| ৩ | পেন্সিল |
| ৪ | কার্ডবোর্ড |
| ৫ | স্কেল ও কাঠি |
ধাপ-১
প্রথমে আমি একটি কার্ডবোর্ড চারিদিকে সমান করে কেটে নিলাম। এরপর কালো রং ব্যবহার করে সম্পূর্ণ কার্ডবোর্ড রং করে নিলাম।
ধাপ-২
এরপর কাঁঠালি রঙের ক্লে ব্যবহার করে একটি গাছ তৈরি করে নিলাম।
ধাপ-৩
এরপর আমি পেন্সিল দিয়ে একটি ঘর এঁকে নিলাম। তারপর ঘরটার চালের অংশ ক্লে দিয়ে এবং কাঠি ব্যবহার করে সুন্দর চাল তৈরি করলাম।
ধাপ-৪
এরপর মৌসুমী রঙের ক্লে ব্যবহার করে ঘরের নিচের অংশ তৈরি করলাম।
ধাপ-৫
এরপর সবুজ রঙের ক্লে ব্যবহার করে অনেকগুলো পাতা তৈরি করে নিলাম। পাতাগুলো গাছের সাথে সুন্দর ভাবে লাগিয়ে দিলাম।
ধাপ-৬
এরপর ঘরের জানালা দরজা তৈরি করে নিলাম নীল ও খয়েরি রংয়ের ক্লে ব্যবহার করে।
ধাপ-৭
তারপর ফুল তৈরি করার জন্য আমি প্রথমে ফুলের বোটা তৈরি করে নিলাম সবুজ রঙের ক্লে ব্যবহার করে। এরপর আমি গোলাপি রঙের ক্লে ব্যবহার করে ফুলের পাপড়ি গুলো তৈরি করে নিলাম। তারপর একটি বোটার সাথে চারটি করে পাপড়ি দিয়ে ফুলগুলো তৈরি করে নিলাম।
ধাপ-৮
এরপর মাধবীলতা ফুলগুলো থোকা থোকা করে গাছের সাথে লাগিয়ে দিলাম। এর মধ্যে আমি আমি কয়েকটি ফুলের কলি তৈরি করেছিলাম।
ধাপ-৯
তারপর ঘরের পাশে এক কোনায় লাল ও সাদা রঙের ক্লে ব্যবহার করে একটি ব্যাঙের ছাতা তৈরি করে নিলাম। তারপর কয়েকটি ফটোগ্রাফি ধারণ করে শেষ করলাম আমার আজকের পোস্ট। আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। শুভ কামনা রইল।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
ক্লে ব্যবহার করে অসাধারণ একটি দৃশ্য তৈরি করেছেন আপু।মাধবীলতা ফুল গাছের নিচে খুব সুন্দর একটি ঘর তৈরি করেছেন। যা দেখতে পুরোটাই অনেক সুন্দর লাগছে। এত সুন্দর ভাবে ক্লে ব্যবহার করে এত সুন্দর একটি চিত্র তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
গাছের লতা গুলো ঘরের উপর আর লতা গুলোর সাথে রয়েছে অনেক মাধবীলতা ফুল। ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লের কাজ করতে বেশ ভালো লাগে। আর ক্লে দিয়ে বানানো যে কোন ধরনের কাজ দেখতে বেশ সুন্দর লাগে। আপনি বেশ সুন্দর করে ঘরের উপর মাধবীলতা ঝুলে পরার দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। আর ধাপগুলো ও বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
মাধবীলতা ফুল আমার ভীষণ পছন্দ তাই এটি তৈরি করার চেষ্টা করেছি ধন্যবাদ আপু।
বাহ ক্লে দিয়ে আপনি খুব সুন্দর ভাবেই একটি গাছ এবং গাছের পাতা সে সাথে কাছে ফুল তৈরি করেছেন। ক্লে ব্যবহার করে এগুলো তৈরি করতে কিন্তু ক্রিয়েটিভিটি প্রয়োজন যেটা আপনার মাধ্যমে বিদ্যমান এটা দেখে আমার খুবই ভালো লেগেছে।
চেষ্টা করি ভাইয়া প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু তৈরি করার জন্য ধন্যবাদ।
ফুল গুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। ভিন্ন রকম আয়োজন দেখতে বরাবরই ভালো লাগে। সব মিলিয়ে আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।
আমার আসল উদ্দেশ্য টা ছিল ফুলগুলো তৈরি তাই ওগুলো একটু সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।
ক্লে ব্যবহার করে মাধবীলতা ফুলের গাছসহ একটি ঘর খুবই নিখুঁত ভাবে তৈরি করার চেষ্টা করেছেন। আর খুবই দক্ষতার সাথে প্রতিটি ধাপ মেলে ধরেছেন। এক কথায় অপূর্ব হয়েছে।
আপনার কাছে ভালো লেগেছে আপু মাধবীলতা ফুলের গাছসহ সুন্দর একটি ঘর তৈরি। জেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু।
আপনার আর্ট করা দৃশ্য টি দেখে মনে হচ্ছে এটি একটি বাস্তবের গ্ৰামীন বাড়ি। আপনি আজকে খুবই সুন্দর করে ক্লে ব্যবহার করে মাধবীলতা ফুলের গাছসহ একটি ঘর তৈরি করেছেন। আপনার তৈরি করা মাধবীলতা ফুলের গাছের দৃশ্য টি অসাধারণ হয়েছে।সব কিছু মিলিয়ে দৃশ্য টি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।
সত্যি বলতে গেলে তৈরি করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল ধন্যবাদ ভাইয়া।
ক্লে ব্যবহার করে মাধবীলতা ফুলের গাছসহ একটি ঘর তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্ট তৈরি করেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।
চেষ্টা করি ভাই নিজের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু এই ব্লগে সবাই ক্লে দিয়ে চমৎকার জিনিস তৈরি করে। দেখতে খুবই ভালো লাগে। আপনার কাছে ক্লে দিয়ে ঘর এবং মাধবীলতা ফুল তৈরি খুব সুন্দর হয়েছে। ফুলগুলো তৈরি করতে যে অনেক কষ্ট হয়েছে বোঝা যাচ্ছে। ছোট ছোট যে কোন জিনিস তৈরি করা বেশ ঝামেলার। কিন্তু আপনি নিখুঁতভাবে তৈরি করেছেন। সব মিলিয়ে অসম্ভব ভালো লাগছে দেখতে।
কষ্ট বলতে অনেক সময় লেগেছিল আপু। ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে কিছু তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর করে মাধবীলতা ফুলের গাছ সহ একটি ঘর তৈরি করেছেন। তবে দেখতে বেশ ভালোই লাগতেছে আপনার ক্লে দিয়ে তৈরি ঘরটি। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে গাছ এবং ঘর তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
এই ধরনের পোস্টগুলো তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।