ডাই:জামার হাতার সহজ একটি ডিজাইন।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,১৫ ডিসেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। তবে আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করব। কয়েকদিন আগে আমি একটি হাতার ডিজাইন তৈরি করেছিলাম। সেটাই আজকে আপনাদের মাঝে ডাই পোস্ট আকারে শেয়ার করব। মেয়েরা বেশিরভাগ সময় হাতায় বিভিন্ন ধরনের ডিজাইন ব্যবহার করে থাকে। আমি সব সময় চেষ্টা করি জামার হাতায় ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার জন্য। একটু ভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে হাতায় ব্যবহার করলে দেখতে খুবই ভালো লাগে। কিছুদিন আগে আমি ডিজাইনটা তৈরি করেছি। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আমার তৈরি করা এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমি খুবই সাধারন এবং সহজ একটি ডিজাইন তৈরি করেছি। এই ডিজাইন গুলো যেকোনো মানুষ জামার হাতাই ব্যবহার করতে পারবে। কিভাবে সম্পূর্ণ ডিজাইন তৈরি করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | কালো কাপড় |
| ২ | সুঁই |
| ৩ | সুতা |
ধাপ-১
প্রথমে আমি লম্বা করে ২০ ইঞ্চি এবং দৈর্ঘ্য 2 ইঞ্চি কালো কাপড় কেটে নিলাম।
ধাপ-২
তারপর কাপড়টি উল্টো দিক নিয়ে এক পাশ দিয়ে সেলাই করে নিলাম লম্বা করে। এভাবে লম্বা একটি চিকন ফিতা তৈরি করে দিলাম। তারপর ফিতাটি সোজা করে নিলাম।
ধাপ-৩
এরপর ২ ইঞ্চি করে ফিতাটি অনেকগুলো টুকরো করে নিলাম।
ধাপ-৪
এরপর লম্বা করে একটি সাদা কাগজ কেটে নিলাম ।তারপর সেখানে ঢেউ ঢেউ করে টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপর ভালোভাবে নিচে এবং উপরের দিকে সেলাই করে নিলাম।
ধাপ-৫
এভাবে আমি দুইটি বড় বড় সাদা কাগজের ওপর ডিজাইন গুলো তৈরি করলাম। তারপর জামার হাতার মুখের দিকে লাগিয়ে দিলাম। লাগানোর পর সাদা কাগজটা ছিঁড়ে ফেললাম।
ধাপ-৬
এরপর একদম নিচের দিকে একটি চিকন করে কালো রঙের পাই পিন দিয়ে দিলাম। তারপর নিচে এবং উপরে দুইটি চাপ সেলাই দিয়ে নিলাম। এরপর হাতের মাপ অনুযায়ী জামার হাতা সেলাই করে নিলাম।
ধাপ-৭
সম্পূর্ণ হাতার ডিজাইন হয়ে গেলে আমি হাতের মধ্যে পড়ে কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কাছে আমার আজকের তৈরি এই জামার হাতার ডিজাইনটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
গজ কাপড়ে এমন ডিজাইন করলে দেখতেও বেশ ভালো লাগে।অনেক সুন্দর একটি হাতলার ডিজাইন তৈরি করেছেন আপু খুবই সুন্দর লাগছে। আরো ভালো লাগছে দেখে যে আপনি সেলাই করতে পারেন।
সেলাইয়ের কাজ অনেক দিন আগেই শিখেছিলাম আপু।
নতুন ডিজাইনের জামা কাপড় বানাতে অনেক ভালো লাগে। আর হাতে যদি এভাবে সুন্দর করে ডিজাইন করা হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে। আপু আপনার এই সুন্দর জামার ডিজাইনটি দেখে ভালো লাগলো।
আমার তৈরি করা ডিজাইনটা আপনার ভালো লেগেছে এটা দেখে খুবই ভালো লাগলো আপু।
সাধারণ কাপড় গুলো এভাবে ডিজাইন করলে দেখতে অনেক সুন্দর আর ইউনিক লাগে।আপু আপনি অনেক সুন্দর করে ডিজাইন টি তৈরি করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।
এমনিতে আমরা বেশিরভাগ সময় গজ কাপড় ব্যবহার করি তাই একটু ডিজাইন করে পড়লে আরো বেশি ভালো লাগে।
বাহ, আপনি তো বেশ সুন্দর সেলাইয়ের কাজ জানেন আপু। জামার হাতাতে এমন সুন্দর একটি ডিজাইন খাতাটিকে দেখতে আরো সুন্দর করবে। আমি অনেকবার পিঠের দিকে এরকম ধরনের ডিজাইন দিয়েছি কিন্তু হাতে কখনো দেয়া হয়নি।
হাতে ব্যবহার করে দেখবেন আপু খুবই ভালো লাগবে।
যেন ভিন্ন ধরনের সুন্দর একটি পোস্ট দেখার সুযোগ হলো। অনেক অনেক ভালো লেগেছে এত সুন্দর ভাবে ইউনিক পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে। জামার হাতার নতুন ডিজাইন দেখতে পেরে অনেক অনেক ভালো লাগলো।
নতুন নতুন ডিজাইন তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে ধন্যবাদ।
আপনি সেলাইয়ের কাজ জানেন জেনে খুবই ভালো লাগলো।আর জামার হাতার ডিজাইনটি সুন্দর হয়েছে।গ্রামের দিকের মেয়েরা এ ধরনের ডিজাইন হাতা জামা পরতে বেশি দেখা যায়।ভালো লাগলো দেখে,ধন্যবাদ আপু।
ছোটখাটো ভাবে চেষ্টা করি আপু ধন্যবাদ।
এই ডিজাইন টা আমার খুবই পছন্দ। আমিও একটা ড্রেসে ইউজ করেছি এই ডিজাইনটা। তবে এই ডিজাইন যে এইভাবে তৈরি করা হয় এটা আমি জানতাম না। খুবই ভালো লাগলো আপনার আজকের ডাই পোস্ট দেখে। এত সুন্দর একটা হাতার ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনি এই ডিজাইন এর একটি ড্রেস ব্যবহার করেছেন জেনে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।
চমৎকার সুন্দর জামার হাতা বানিয়েছেন আপু।ইউনিক হয়েছে আপনার পোস্ট টি। এরকম জামার হাতা গুলো বর্তমানে ভাইরাল হয়েছে। বেশ ভালো লাগে দেখতে।ধাপে ধাপে চমৎকার করে জামার হাতা বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
এই ডিজাইনটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম তবে শেয়ার করা। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।