অরিগ্যামি: রঙিন কাগজের নকশা।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20241017_113429.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,৭ নভেম্বর ২০২৪

আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ। গত সপ্তাহে বাচ্চার অসুস্থতা এবং তার সাথে আমার অসুস্থতার কারণে আপনাদের সাথে গত সাত দিন কোন পোস্ট বা সেভাবে কথাবার্তা বলতে পারেনি। তবে আশা করছি আজকে থেকে আবার নিয়মিত পোস্ট করব এবং সকল কার্যক্রম সঠিকভাবে করার চেষ্টা করব। সপ্তাহের প্রথম দিনে আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার ছেলে আবু রায়হান যদিও সম্পূর্ণভাবে এখনো সুস্থ হয়নি তারপরে চেষ্টা করছি আপনাদের সাথে কাজ করার জন্য। তাই অল্প সময়ে খুব সহজে আমি আজকে একটি নকশা তৈরি করেছি। এই নকশা গুলো তৈরি করতে খুব একটা সময় লাগে না শুধু ভাঁজগুলো সঠিকভাবে দিতে হবে আর তার সাথে সুন্দর করে কাটতে হবে। রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। বলতে পারেন এ ধরনের জিনিসগুলো দিয়ে ঘর সাজালে ঘর দেখতে বেশ সুন্দর লাগে। যাইহোক কিভাবে আমি নকশাটি সম্পন্ন করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাঁইচি
কলম

IMG_20241017_112930.jpg

ধাপ-১

IMG_20241017_112941.jpg

IMG_20241017_113001.jpg

প্রথমে আমি চার কোণা সমান আকৃতির একটি কাগজ নিয়ে কোনাকুনি ভাবে ভাঁজ দিয়ে দিলাম। একটি ভাঁজ দেওয়া হয়ে গেলে একই রকম করে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম।

ধাপ-২

IMG_20241017_113038.jpg

এরপর ভাঁজ দেওয়া কাগজটির ঠিক মাঝখান দিয়ে কোনাকুনি ভাবে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম।

ধাপ-৩

IMG_20241017_113129.jpg

IMG_20241017_113140.jpg

এরপর ভাঁজ দেওয়া কাগজের ওপর ইচ্ছেমতো কলম দিয়ে নকশা এঁকে নিলাম।

ধাপ-৪

IMG_20241017_113254.jpg

IMG_20241017_113339.jpg

এরপর নকশাটি কাঁইচি দিয়ে কেটে নিলাম। তারপর আস্তে আস্তে পুনরায় ভাঁজগুলো খুলে ফেললাম। আর এর মধ্যে দিয়ে তৈরি হয়ে গেল সুন্দর একটি রঙিন কাগজের নকশা।

ধাপ-৫

IMG_20241107_211900-COLLAGE.jpg

IMG_20241017_113425.jpg

IMG_20241017_113421.jpg

IMG_20241017_113414.jpg

নকশা তৈরি করার পর দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। যেহেতু ছোট থেকে মাঝারি এবং বড় সাইজের লাভ সেপ দিয়ে নকশাটি তৈরি। তাই আমার কাছে ভীষণ ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি ।পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা কাগজের নকশা তৈরি করেছেন আপু। রঙিন কাগজের নকশাগুলো সব সময় বেশ আকর্ষণীয় লাগবে দেখতে। একটু সময় এবং ধৈর্য নিয়ে কাগজগুলো সুন্দরভাবে কাটতে পারলে নকশা গুলো খুব সুন্দর হয়। আপনার আজকের নকশাটা ভীষণ সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু একটু সময় নিয়ে ধৈর্যের সাথে এই কাজগুলো করলে দেখতে খুবই সুন্দর লাগে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পেপার কাটিং করে নকশা তৈরি করেছেন। পেপার কাটিং করে এ ধরনের নকশা তৈরি করলে অনেক সুন্দর লাগে দেখতে। আপনার তৈরি করা পেপার কাটিং নকশা টি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে যেতে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে নকশাটি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করতে আমিও খুব পছন্দ করি। কারণ বিভিন্ন প্রকার কাগজের মধ্য দিয়ে অনেক সুন্দর সুন্দর নকশা তৈরি করা সম্ভব হয়। অসাধারণ হয়েছে আপনার তৈরি করা এই নকশাটা। নকশার ডিজাইন টা বেশ দারুন ছিল।

 2 years ago 

আপনার কাছেও এই ধরনের নকশা তৈরি করতে ভালো লাগে জেনে খুশি হলাম।

 2 years ago 

খুব সহজ-সরল ভাবে কাগজ কি কাজে দিয়ে কেটে আপনি একটি ডিজাইন বানিয়ে নিয়েছেন। এই ডিজাইনটি কেবলমাত্র রংয়ের জন্যই সুন্দর দেখাচ্ছে
আমরা ছোটবেলায় এরকম ধরনের নানার ডিজাইন বানাতাম।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ধরনের কাগজগুলো বিশেষ করে রঙিন কাগজগুলো যেকোনোভাবে কেটে ফুল তৈরি করলেই দেখতে ভালো লাগে।

 2 years ago 

আপনার পেপার কাটিং ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ জানাই ভাইয়া আপনার সুন্দর মতামত টি জানানোর জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ কেটে ফুল বানালে তা দেখতে ভীষণ চমৎকার সুন্দর হয় দেখতে।আপনি চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে ফুল বানিয়েছেন। এই ফুল বানাতে অনেক ধৈর্যের সাথে করতে হয় কারণ একটু ভুল হলেই পূরা ফুলটি নষ্ট হয়ে যায়। ধাপে ধাপে রঙ্গিন কাগজের ফুল তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করি আপু সব সময় সুন্দর সুন্দর কিছু ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি নকশাটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রঙিন কাগজ দিয়ে নকশাটি বানিয়েছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপনি তো দেখতেছি রঙিন কাগজ দিয়ে চমৎকার নকশা তৈরি করেছেন। কাগজের নকশাগুলো দেখলে বেশ ভালো লাগে। আগে বিভিন্ন অনুষ্ঠানে কাগজের এই নকশাগুলো খুব দেখা যেতো। সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

এখনো মাঝে মাঝে অনেক অনুষ্ঠানে এই নকশা গুলো দেখা যায় ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38