ডাক্তার দেখাতে গিয়ে ভোগান্তির শিকার।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শনিবার ,১৯ এপ্রিল ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা । কেমন আছেন আপনারা সবাই । আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখানোর অভিজ্ঞতা। আজকে ডাক্তার দেখাতে গিয়ে অনেক ক্লান্ত আর ধৈর্য ধারণ করতে হয়েছে। এই বিষয়টা এখন আপনাদের মাঝে তুলে ধরব। ভালো ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের ঘরে পরে সিরিয়াল। আর সেই সিরিয়াল এগোতে এগোতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আজকে তারই শিকার হয়েছে আমি। বাবু গত কয়েকদিন ধরে একটু অসুস্থ। কিছুই খায় না আর যদিও জোর করে একটু খাওয়াই তখনই বমি করে তুলে ফেলে। তাছাড়াও রয়েছে ঠান্ডা কাশি হালকা জ্বর। যেহেতু কিছু খেয়ে পেটে 10 মিনিটও থাকেনা তাই বাবুও অনেক চিকন আর পাতলা হয়ে গেছে। সব মিলিয়ে খারাপ অবস্থা আমার ছেলের। তাই আমরা আর রেগুলার যে ডাক্তার দেখাই চলে গেলাম সেটা তার দেখানোর জন্য। আমাদের এলাকাতে খুবই বিশেষজ্ঞ একজন ডাক্তার নুরুজ্জামান। ওনাকে দেখানো হয়েছিল এর আগে আবু রায়হানকে। তবে আল্লাহর রহমতে ওনার ঔষধ বেশ কাজ করেছিল। বেশ কয়েক মাস আবু রায়হান বেশ ভালো ছিল।
এরপর আবারো শুরু হয়ে যায় তার আগের মত বমি আর খাওয়া-দাওয়া বন্ধ। তাই আজকে শনিবার আমরা ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে দুপুর 2 টায় বের হই। আমরা খুব আস্তে যাচ্ছিলাম কেননা বাবু একটু অসুস্থ আর পরিবেশটা বেশ সুন্দর ছিল। আমরা ওখানে গিয়ে পৌঁছায় দুপুর ২ঃ৩০ মিনিটে। এরপর সিরিয়াল দিতে গিয়ে আমাদের সিরিয়াল পরে ৬৬ নাম্বারে। আমরা যেহেতু আগে থেকেই দেখেছিলাম তাই আমাদেরকে আলাদা করে আর কোন সিরিয়ালের কাগজ নেওয়া লাগেনি। এরপর অপেক্ষা করতে থাকি কখন ডাক্তার দেখাবো। তবে এর মাঝে আরো একটি ঘটনা আছে। বলতে পারেন আমাদের জন্য নতুন একটি সুখবর। আমার মেজ আপার বড় মেয়ের আজকে কন্যা সন্তান জন্ম দিয়েছে। তাকে দেখতে আরো আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম গাংনী বাজারে। আল্লাহর রহমতে অনেক সুন্দর একটি বেবি হয়েছে। তবে মা এবং শিশু দুজনে অসুস্থ। ওখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। এরপর ওখান থেকে চলে আসি বাবুকে ডাক্তার দেখানোর জন্য। তবে পরবর্তী কোন এক পোস্টে অবশ্যই আমি এই নতুন অতিথিকে নিয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করব।
বাবু যেহেতু অন্য ক্লিনিকে ছিল আর আমরা আলাদা আরেকটা ক্লিনিকে আবু রায়হানকে দেখাবো তাই ওখান থেকে আমরা চলে আসি। এরপর অপেক্ষা করতে থাকি আবু রায়হানকে ডাক্তার দেখানোর জন্য। তবে মনে হচ্ছিল এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। সেই দুপুর থেকে বসে আছি বিকেল গড়িয়ে গেল তারপরে সিরিয়াল আসছে না। অনেক মানুষের ভিড় সবাই বসে থাকতে থাকতে কেউ বাইরে হাঁটতে গেছে কেউ খেতে গেছে। অনেক মানুষজন। আর এর মধ্যে আবু রায়হান তার দুষ্টামি করতে শুরু করে দিল। তবে আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম আর বিকেল প্রায় শেষ সন্ধ্যা নামবে আবু রায়হানের বেশ ক্ষুধা লেগে গিয়েছিল। তাই ওকে কিছু স্ট্রবেরি এবং আঙ্গুর কিনে এনে খাওয়াতে শুরু করলাম। কিন্তু স্ট্রবেরি সাথে এমন একটা পছন্দ করছিল না। এরপর সে দুইটা আঙ্গুর খেলা। তারপর একটু পানি খেয়ে আরো কিছুক্ষণ রেস্ট নেওয়ার মতো হয়ে গেল।
তবে এর মধ্যে ওর আব্বুর সাথে সেই খেলা করছিল ওখানে। লুকোচুরি ধরাধরি যেমন ইচ্ছা তেমন খেলছিল। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল রুমের মধ্যে যত মানুষ আছে সবাই আবু রায়হান আর ওর আব্বুর এই খেলা দেখছে। বিষয়টা আমার কাছে কেমন একটা লজ্জার মনে হলেও সবাই বেশ আনন্দ পাচ্ছিল। কেননা বাচ্চা হাসিখুশি থাকলে পুরো একটি পরিবার খুশি থাকে। আর সেখানে ছোট বড় সবাই আছে আর বেশিরভাগ মানুষের অসুস্থ। আবু রায়হানের এমন খেলা আর হাসি খুশি দেখে সবাই বেশ খুশি হয়েছিল। অধীর অপেক্ষার পর পেলাম আমাদের অবসান। ডাক্তারের রুমে গিয়ে আবু রায়হানের ওয়েট মেপে আরো বিভিন্ন কিছু পরীক্ষা করে ঔষধ লিখলেন। এরপর আমরা ওখান থেকে চলে এসে ঔষধ কিনতে চলে গেলাম ফার্মেসিতে। তারপর ফার্মেসি থেকে ঔষধ নিতে নিতে প্রায় এশার আজান দিবে এমন অবস্থা। এরপর আমরা আর তেমন কিছু না কেনাকাটা করে বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছিলাম। আর তখনই রাস্তার পাশ থেকে কিছু খাবার জিনিস কিনে নিলাম। এরপর বাড়িতে রওনা দিলাম। এই ব্যস্ত দিনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। বাবু জেনো দ্রুত সুস্থ হয়ে ওঠে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্টে নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/MstFatema137069/status/1913600785444933678?t=jO5RLnz5crhsS5f6qOfQlg&s=19
https://x.com/MstFatema137069/status/1913602812594012462?t=KYp9Q1XxvxeTeKL4b3RgjA&s=19
https://x.com/MstFatema137069/status/1913603960168189988?t=pUXID0elTUifZK6yvU02GA&s=19
https://x.com/MstFatema137069/status/1913604463773839672?t=tsoUbtWiVa7Co5HGZ5jsnA&s=19
https://x.com/MstFatema137069/status/1913605398839677310?t=VOjkXT8hG5nQW4U39HBZNA&s=19
https://x.com/MstFatema137069/status/1913606071379259620?t=KfilepjGmy76DFaZBYMQyA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.