ডাই: রঙিন কাগজ ব্যবহার করে একটি ফুল তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার ,২৪ নভেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে ভেবেছিলাম আপনাদের সাথে সকাল সকাল পোস্ট শেয়ার করব। কিন্তু মাঝখানে ছেলে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেটা আর হয়ে ওঠেনি।প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । তবে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডাই পোস্ট। আপনারা সবাই জানে প্রতি সপ্তাহে আমি একটি করে ডাই পোস্ট শেয়ার করার চেষ্টা করি। রাস্তায় আজকের অনেক কাগজ দিয়ে একটি ফুল তৈরি করেছি এই ধরনের ফুল অনেকে তৈরি করে তবে এই ফুলের নাম আমি জানিনা। কিন্তু তৈরি করার পর ফুল টা দেখতে সত্যি অনেক ভালো লাগে। তাছাড়া আমি কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। তাছাড়াও এই ধরনের জিনিসগুলো দিয়ে ঘর সাজালে ও ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায়। যাইহোক কিভাবে আমি সম্পূর্ণ ফুল তৈরি করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | রঙিন কাগজ |
| ২ | গাম |
| ৩ | কাঁচি |
ধাপ-১
প্রথমে আমি লম্বা একটি গোলাপী কাগজের ঠিক মাঝখান দিয়ে ভাঁজ করে কেটে নিব। তারপর কাগজটি কয়েকটি ভাঁজ দিয়ে ছোট করে নিব। এরপর এক পাশ থেকে উপরের দিকে হাফ ইঞ্চি জায়গা রেখে চিকন চিকন করে কেটে নেব। সম্পূর্ণ কাঁটা হয়ে গেলে কাগজের ভাঁজ পুনরায় খুলে ফেলল।
ধাপ-২
এরপর আমি লম্বা সবুজ রঙের একটি কাগজ কেটে নিলাম। তারপর সেটা জরিয়ে একটি ডাল তৈরি করে নিলাম ।
ধাপ-৩
প্রথমে আমি তিনটি পাতা কেটে নিলাম। তারপর এগুলো সুন্দরভাবে ডিজাইন করে নিলাম।
ধাপ-৪
এরপর সবুজ রঙের ডালের সাথে গোলাপি রঙের ফুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গাম দিয়ে লাগিয়ে দিলাম। এরপর পাতা তিনটি লাগিয়ে দিলাম নিচের দিকে।
ধাপ-৫
আর এভাবে আমার ডাই পোস্ট সম্পূর্ণ করলাম। আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে রঙিন কাগজ ব্যবহার করে একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি একদমই ঠিক কথা বলেছেন শুধু রঙিন কাগজ নয় যেকোনো ধরনের কাজ করতে গেলে অভিজ্ঞতা আর সময়ের প্রয়োজন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কাগজ দিয়ে তৈরি করা ফুল খুবই সুন্দর হয়েছে। আর আপনি এত সুন্দর করে ফুল তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর লাগছে দেখতে। আর কালারটাও বেশ আকর্ষণীয় লাগছে।
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মতামত জানানোর জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে একটি ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই ফুলের ড্রাই পোস্টটি তৈরি করলেন।
চেষ্টা করি ভাইয়া যখনই কোন কিছু তৈরি করি যেন ভালোভাবে তৈরি করতে পারি ।
রঙিন কাগজ কেটে চমৎকার ফুল তৈরি করেছে দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজ কেটে ছোট ছোট লাল পাপড়ি তৈরি করেছেন যেটা ফুলের সৌন্দর্যটা আরো বৃদ্ধি করেছে। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া একটা কাগজ আমি চিকন চিকন করে কেটে অনেকগুলো পাপড়ি তৈরি করেছি। আলাদা আলাদা ভাবে পাপড়ি তৈরি করলে হয়তো বা আরো দেরি হতো। ধন্যবাদ ভাইয়া।
দারুন কাগজের ফুল বানিয়েছেন আপু। কালার গুলো একদম পারফেক্ট। ধন্যবাদ আপু এত সুন্দর ফুল বানিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আপু আমি সবসময় চেষ্টা করি যে কোন ধরনের ফুল অথবা নকশা তৈরি করতে গেলে যে রং বেশি ফোটে সেটা দেওয়ার জন্য।
বাহ্ রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুল তৈরি করছেন আপু।এই ফুল গুলো ঘরে সাজিয়ে রাখলে সেটা দেখতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা ফুল টি দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া একটি ফুলদানি তৈরি করে এভাবে কিছু ফুল তৈরি করে রেখে দিলে খুবই ভালো লাগে দেখতে।
ছোটবেলায় স্কুলে বসে এই ফুলগুলো অনেক তৈরি করতাম। তবে তখন কালার পেপার থাকতো না সাদা কাগজ দিয়ে তৈরি করতাম। আপনি কালার পেপার দিয়ে তৈরি করার কারণে ফুলটা ভীষণ সুন্দর লাগছে। বিশেষ করে লাল রঙের কাগজ ব্যবহার করার কারণে অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুল তৈরি করে শেয়ার করার জন্য।
এমনিতেই সাদা কাগজ দিয়ে করলেও দেখতে খুবই ভালো লাগে আপু। এবার ফুল তৈরি করলে আমি সাদা কাগজ দিয়ে তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা ফুল তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের ফুল তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মতামত টি জানানোর জন্য।