মজাদার লইট্টা মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি লইট্টা মাছের রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000043348.jpg

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল লইট্টা মাছের মজাদার রেসিপি। আজকে আমি আপনাদের মাঝে যেই পদ্ধতিতে লইট্টা মাছ রান্না করার শেয়ার করেছি এভাবে মাছ রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। এভাবে লইট্টা মাছ রান্না করলে এক প্লেট ভাত অনায়াসে ফেলা যায়। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


লইট্টা মাছ
তেজপাতা
পেঁয়াজ
রসুন
কাঁচা মরিচ
লবণ
হলুদ
মরিচ
তেল
পানি

1000043353.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও তেজপাতা।

1000043246.jpg

1000043247.jpg

ধাপ:-২

এরপর রসুন বাটা দিয়ে দিলাম পরিমান মত এবং ভালো করে সব কিছু ভেজে নিলাম।

1000043248.jpg

1000043249.jpg

ধাপ:-৩

এখন আমি সবগুলো মসলা দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।

1000043250.jpg

ধাপ:-৪

এরপর সবগুলো মসলা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব।

1000043251.jpg

1000043252.jpg

ধাপ:-৫

মশলা কষানোর পর লুইট্টা মাছগুলো দিয়ে দিলাম এবং মসলাগুলোর সাথে মিশিয়ে নিলাম।

1000043253.jpg

1000043254.jpg

ধাপ:-৬

মাছগুলো মসলার সাথে কষানোর পর মাছ থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে যায়। সেই পানিগুলোর শুকানোর পর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি।

1000043255.jpg

1000043257.jpg

শেষ ধাপ:-

এরপরই পানিগুলো শুকিয়ে গেলে মাছগুলোকে অনেক বেশি শুকনো শুকনো করে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আর এভাবেই তৈরি করে নিয়েছি মজাদার লইট্টা মাছের রেসিপি। এই লইট্টা মাছ খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আমার প্রিয় মাছের মধ্যে লইট্টা মাছের রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছেও ভালো লাগবে।

1000043348.jpg

1000043349.jpg

1000043350.jpg

1000043351.jpg

1000043352.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 2 years ago 

বাহ্ আপনার মজাদার লইট্টা মাছের রেসিপি দেখে জিভে জল চলে এলো। রেসিপি র কালারটা জাস্ট দারুন হয়েছে। দেখে খেতে ইচ্ছে করছে ভীষণ।

 2 years ago 

এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

লইট্টা মাছের চমৎকার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি তৈরি করতে দেখে বেশ ভালো লেগেছে আমার। অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন আপনি। বেশ চমৎকার হয়েছে আপনার রেসিপি তৈরি করা। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

লইট্টা মাছের রেসিপি টা আপনার কাছে ভালো লেগেছে এবং সুন্দর একটি মন্তব্য করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

লইট্টা মাছ খেতে ভীষণ মজাদার লাগে। আপনি বেশ ভিন্ন রকম ভাবে রেসিপি তৈরি করেছেন। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার মতো করে আমিও তৈরি করার চেষ্টা করবো।

 2 years ago 

আমার মা সব সময় এভাবে লইট্টা মাছ রান্না করত। আর ছোট থেকে এভাবে খেতে খেতে এই রেসিপিটা আমার খুবই প্রিয় হয়ে গিয়েছে। ‌

 2 years ago 

লইট্টা মাছ আমারও বেশ প্রিয়। তবে ঢাকায় থাকার কারনে খুব কমই খাওয়া হয়। সব সময় পাওয়া যায় না। তবে চট্টগ্রাম গেলে খাওয়া হয়। আর লইট্টা মাছ এভাবে ঝুরা ভুনা করলে খেতে বেশ মজা লাগে। আমি অবশ্য মাছে তেজপাতা ব্যবহার করি না। তবে তেজপাতা দেয়ার জন্য মাছে অন্য রকম স্বাদের হবে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

লুইট্টা মাছ আপনার প্রিয় মাছ জেনে খুবই ভালো লাগলো। এই মাছে তেজপাতা ব্যবহার করতে আমি আমার মাকে দেখেছি আর সেজন্য আমিও দিলাম। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনি কখনো এভাবে রেসিপি তৈরি করলে তেজপাতা দিয়ে দেখতে পারেন।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর মাছের রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনার চমৎকার এই মাছের রেসিপি দেখে খুবই ভালো লেগেছে আমার। ভিন্ন ভিন্ন ধরনের মাছের রেসিপি সামনে উপস্থাপন করলে সত্যিই নতুন ভাবে রান্নার ধারণা পাওয়া যায়। ঠিক তেমনি অসাধারণ ছিল আপনার আজকের রেসিপি।

 2 years ago 

লইট্টা মাছের রেসিপি টা দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে রেসিপিটা দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

লইট্টা মাছ কিংবা শুঁটকি খেতে আমি খুব পছন্দ করি। আপনার এমন লোভনীয় রেসিপি দেখে খিদা লেগে গিয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপি খেতে দারুণ লাগে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

লইট্টামাছ কিংবা লইট্টা শুটকি আপনি খেতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। তাছাড়া আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি এইভাবে ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

মজাদার লইট্টা মাছের রেসিপি আমার খুবই প্রিয়। আমি খুবই পছন্দ করি। যার কারণে আপনার রেসিপিটা দেখেই আমার ভালো লেগেছে। আর আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপিটা পরিবেশন করেছেন। অসাধারণ একটা রেসিপি শেয়ার করলের।ধন্যবাদ আপু।

 2 years ago 

লইট্টা মাছ খুব পছন্দ করেন জেনে ভালো লাগলো। দুইটা মাছ আমার খুবই প্রিয়। ধন্যবাদ আপনাকে রেসিপিটা দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

লইট্টা মাছের শুটকি ভুনা অনেক খেয়েছি। কিন্তু এভাবে মাছ ভুনা কখনো খাওয়া হয়নি। আমাদের এখানে এই মাছগুলো পাওয়া যায় না। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। অনেক ভালো লেগেছে আপনার রেসিপি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38