স্বরচিত কবিতা:-"মাহে রমজান"।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "মাহে রমজান" এই কবিতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000057483.jpg

"মাহে রমজান"

আকাশ জুড়ে চাঁদের আলো, মাহে রমজান এলো,
রহমতের এ মাসটি পবিত্রতায় ভরলো উঠলো।
রোজাদারের মুখে হাসি, হৃদয়ে শান্তি ,
নূরের আলো ছড়িয়ে পড়ে দিগন্তময়।

রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা,
এ মাস জুড়ে মেলে রহমতের দরজা।
তওবা করে ফিরে আসি সঠিক পথে আমরা,
গুনাহ মাপের আশায় মোনাজাত করি।

ক্ষুধার জ্বালা সহ্য করে শিক্ষা নেবো আমরা,
শোকর, ত্যাগের পথে বাড়াবো যে পা।
ইফতারের মুহূর্ত যেন জান্নাতেরই স্বাদ,
সেহরির পরতেও মেলে বরকতের রহমত।

রমজানের এই মাস, রহমতের বার্তা,
পাপীদের জন্য মুক্তির ডাক আসে।
গুনাহগারদের জন্য তওবার আহ্বান,
আসমানের দরজা খোলা রয় সারা মাস।

আসুক ঈদ আসুক খুশি আনন্দে মোরা ভাসি,
পবিত্রতা রাখি বুকে, ত্যাগের স্মৃতি হাসি।
রমজানের শিক্ষা হোক হৃদয়ে অমলিন,
সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক রহমতের দিন।

কবিতার মূলভাব

আজকে আমি আরো একটি নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে যে কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করেছি কবিতাটির নাম হচ্ছে "মাহে রমজান"। রমজান মাস চলছে বর্তমানে রহমতের মাস বরকতের মাস। এই মাস আমার জন্য খুবই বিশেষ একটা মাস। ছোট থেকেই এই মাসের প্রতিটা দিন আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। রোজার যেই আলাদা অনুভূতিগুলো রয়েছে সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে। রোজা থেকে শুরু করে রোজা শেষ এবং প্রত্যেকটা অনুভূতি আমার কাছে বেশ ভালো লাগে। সেজন্য প্রতি বছরে শুরু থেকেই অপেক্ষা করে থাকি পবিত্র রমজান মাসে আসবে। পবিত্র এই রমজান মাসে আমরা ধৈর্য সংযম ত্যাগ সবকিছু সম্পর্কে ধারণা পাই। পবিত্র রমজান মাসের এই কঠোর সাধনার পর বয়ে আসে খুশির সংবাদ এবং ঈদ। যাইহোক রোজার সব অনুভূতি সব কিছুই প্রকাশ করার চেষ্টা করেছি কবিতার মাধ্যমে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি মাহে রমজানকে কেন্দ্র করে অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা চমৎকার এই কবিতা আবৃত্তি করতে খুবই ভালো লেগেছে আমার কাছে। অসাধারণ ছিল আপনার লেখা কবিতাটা।

 last year 

আপনি রমজান মাসকে কেন্দ্র করে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। আসলে রমজান মাসে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা। তাছাড়া রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারাজীবন ভালোভাবে চলা। যাইহোক কবিতাটি সত্যিই দারুণ হয়েছে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

1000057541.jpg

 last year 

মাহে রমজান নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি আমার কাছে দারুন লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। এই সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

রমজানের অনেক সুন্দর অনুভূতি নিয়ে আপনি আজকের এই কবিতাটা লিখেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার আজকের লেখা কবিতাটা পড়তে। আপনার লেখা এই কবিতার প্রতিটা লাইন ছিল অনেক বেশি সুন্দর। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে লিখেছেন পুরো কবিতাটি।

 last year 

আজকে আপনি মাহে রমজান নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।মাহে রমজান কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আর এই মাস আমাদের সবার জন্য বিশেষ একটি মাস। তবে আপনি এই মাহে রমজান নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখেছেন। এবং আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

রমজান রহমতের মাস এবং সবার জন্য নিজের আত্মশুদ্ধি করার মাস। দারুণ লাগল আপনার কবিতা টা আপু। মাহে রমজান নিয়ে দারুণ লিখেছেন আপনি কবিতা টা। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63490.47
ETH 1676.63
USDT 1.00
SBD 0.41