জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
আজকে আরো একটা নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। জীবন আসলে বাস্তবতার সাথে অনেক বেশি মিল পাওয়া যায়। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়ে কিছু কথা শেয়ার করব সেই বিষয়টা হচ্ছে জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী এই কথাটা নিয়েই আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আশা করছি এই বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে এই কথাটা হচ্ছে জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। কথাটা বাস্তব জীবনের সাথে একেবারে সবদিক দিয়েই মিলে যায়।
আসলে জন্ম মৃত্যু সবকিছুই আমাদের সৃষ্টিকর্তার নির্ধারিত। সময় হলেই মানুষের জন্ম হয় এবং সময় হলেই মানুষ আবার মৃত্যুবরণ করে। কিন্তু জন্ম আর মৃত্যু দুটোই অনেক বেশি ঘনিষ্ঠ সঙ্গী। কারণ সৃষ্টিকর্তা যখন মানুষের মধ্যে এবং যে কোন জিনিসের মধ্যে জীবন দিয়ে থাকে তার সাথে সাথে তার মৃত্যুটাও নির্ধারণ করে থাকে। সেজন্যই আমার মনে হয় যে জীবন ও মৃত্যু ঘনিষ্ঠ সঙ্গী কারণ জীবন কোন কিছুর মধ্যে দিলে তার মৃত্যু অনিবার্য। পৃথিবীর সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে এবং সব সৃষ্টি একদিন শেষ দিন হবে। সেরকমই প্রত্যেকটা জীবনেরও শেষ রয়েছে এবং কোন কিছুর মধ্যে জীবন দান করলে কোন কিছু সৃষ্টি হলে তার শেষটাও সাথে সাথে নির্ধারণ করা হয়ে থাকে। একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সৃষ্টি ও শেষের মধ্যে জীবন ও মৃত্যুর মধ্যে।
কিন্তু মানুষ মৃত্যু নিশ্চিত জেনেও সেই মৃত্যু থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। একটা মানুষ জন্মের পর থেকে বড় হতে থাকে। এরপর একটা মানুষের শৈশবকাল যায় কৈশোর কাল যায় এবং তারপরই হয় মধ্য বয়স থেকে মানুষ আস্তে আস্তে অসুস্থতায় পড়ে এবং তার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এরপর মানুষ মৃত্যুর নিশ্চিত জেনেও সেই অসুখ এবং অসুস্থতা সারানোর জন্য বিভিন্ন হসপিটালে অনেক বেশি টাকা খরচ করে। একমাত্র মৃত্যু থেকে বাঁচার জন্য। কেউ কাউকে বাঁচতে পারে একটা সময়ের পর তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়। কারণ জীবন যখন রয়েছে তার মৃত্যু রয়েছে।
বিশেষ করে বড়লোক যারা তারা তো নিজেকে সুস্থ রাখার জন্য মৃত্যুর থেকে দূরে সরার জন্য কত রকমের কত পদ্ধতি না ব্যবহার করে ।কত সচেতন ভাবে তারা চলাফেরা করে অনেক টাকা খরচ করে। কিন্তু শেষমেষ তাদেরকে কি টাকার মাধ্যমে বাঁচিয়ে রাখা যায় সারা জীবন। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়। টাকা পয়সা দিয়ে মৃত্যু আটকানো যায় না। জীবনে সৃষ্টি হলে তার সাথে মৃত্যু হবে এটাই শুরু থেকেই ঠিক হয়ে থাকে। সেজন্য মানুষ যতই চেষ্টা করো জীবন এবং মৃত্যু দুটো আলাদা করতেই পারে না। জীবনে মৃত্যু দুটোই ঘনিষ্ঠ বন্ধু। এই ছিল আমার আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
| শ্রেণী | জেনারেল |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই জন্ম এবং মৃত্যুর মধ্যে অনেক ঘনিষ্ঠ একটা সম্পর্ক। জন্ম হলে মৃত্যু অবশ্যই হবে, আর এটা নির্ধারিত। কেউই চিরকাল বেঁচে থাকবে না এই পৃথিবীতে। জীবন আর মৃত্যুকে কেউ কখনো আলাদা করতে পারবে না এটা একেবারে ঠিক। একেবারে বাস্তবিক এবং সত্য একটা কথা নিয়ে লিখেছেন আপনি আজকের এই পোস্ট, যেটা আমার অনেক ভালো লেগেছে পড়তে।
আসলে আজকে আপনি জীবন মৃত্যু নিয়ে যে কথাগুলো বলেছেন সবগুলো কথাই একদম সঠিক। আর এই জীবন মৃত্যুর মাঝখানে আমরা যে অল্প সময়টুকু পাব সেই সময়টুকু কিন্তু সবসময় ভালোভাবে ব্যয় করার চেষ্টা করব। কেননা আমরা যদি সময় নষ্ট করি তাহলে এই সময় আমাদের জীবন থেকে চলে যাবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে আমাদের সকলের মৃত্যু অনিবার্য। কেউ একদিন আগে কেউ একজন পরে মরবে। কিন্তু আমরা জানি তারপরেও মানি না। আমাদের সবার চিন্তাধারা সহজ করতে হবে এবং সঠিক পথে আসতে হবে। কারণ দুনিয়ার বুকে সবাই দীর্ঘদিনের জন্য থাকতে আসেনি। তাই এই চিন্তা মাথায় রেখে চললে আমরা সঠিক পথে চলতে পারব।
জীবন আসলেই মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। আর এই কথাটাই চিরন্তন সত্য। জন্মিলে অবশ্যই মরতে হবে। আপনার লেখাগুলোর মাঝে বাস্তবতাকে তুলে ধরেছেন, সত্যিকারের সব কথা তুলে ধরেছেন আপনি অনেক সুন্দর করে। ধন্যবাদ এই পোস্টটি সবার মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য।