আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।

1000071892.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার। সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি বেশ কয়েক রকমের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তার মধ্যে ফুলের ফটোগ্রাফি বিভিন্ন ধরনের জিনিসপত্রের ফটোগ্রাফি ছিল। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগছে।

1000071887.jpg

device : vivoy15s
লোকেশন

আজকে প্রথমে যে ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করলাম এটা হচ্ছে একটি খাবারের ফটোগ্রাফি। আপনারা দেখতেই পাচ্ছেন খাবারটি দেখতে খুবই লোভনীয় লাগছে ।এটি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া রান্না করার থেকেও ভাজি করা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। বেশ কিছুদিন আগে মিষ্টি কুমড়া ভাজি রেসিপি করেছিলাম। তাই এই ফটোগ্রাফি টা করা হয়েছিল। এই ভাজিটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম যেটা খেতে অসাধারণ ছিল। তাই ভাবলাম ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করি।

1000071891.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফটোগ্রাফি টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক রকমের ফুল একসাথে দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে বেশ কয়েক রঙের ফুল এবং বেশ কয়েক ধরনের জাতের ভিন্ন ভিন্ন ফুলের উপস্থিতি ছিল। এখানে কয়েকটি ফুলের উপস্থিতি দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে জিনিয়া ও ফেন্সি ফুল সব থেকে বেশি ছিল। এই ফুলগুলো খুবই সুন্দর ছেড়ে ফটোগ্রাফিটা আমি করেছিলাম। একটা ফুলের মেলা থেকে যেটা আয়োজন করা হয়েছিল চট্টগ্রাম ডিসি পার্কে। সেখান থেকে এই ফটোগ্রাফিটা করা। এতগুলো ফুল একসাথে দেখতে খুবই সুন্দর লাগছিল।

1000071889.jpg

device : vivoy15s
লোকেশন

এ পর্যায়ে আপনারা যে ফটোগ্রাফিটা দেখতে পারছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি। এই ফুলটার নাম হচ্ছে ডায়ান্থাস ফুল। ডায়ান্থাস ফুল মধ্যে বেশ অনেক ধরনের জাত ও রঙের ফুল রয়েছে। এই ফুলগুলো সাধারণত দুটো রঙের সমন্বয় হয়ে থাকে যেগুলো দেখতে অসাধারণ লাগে। আজকে যেই ডায়ান্থাস ফুল ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করেছি এটি হচ্ছে গোলাপি রঙের একটি ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। যেখানে সাদা রঙের উপস্থিতিও আপনারা দেখতে পাচ্ছেন। ফুলগুলো আসলে এত সুন্দর লাগছিল ফটোগ্রাফি না করে আর পারলাম না।

1000071888.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফটোগ্রাফিটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি খাবারের ফটোগ্রাফি। এই খাবার টা তো আমরা কম বেশি সবাই চিনে থাকি। এটা হচ্ছে ফুচকার ফটোগ্রাফি। আসলে যেখানেই বের হওয়া হোক না কেন আমি বাইরে গেলে ফুচকা খেতে খুবই পছন্দ করি। ফুচকা আমার খুবই প্রিয় একটি খাবার। বেশ অনেকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়ে এই ফুচকাটা খেয়েছিলাম আর তখনই খাবারের ফটোগ্রাফি টা করেছিলাম। এখন আপনাদের মাঝে শেয়ার করার সময় এই ফুচকাটা দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে।

1000071890.jpg

device : vivoy15s
লোকেশন

আর আজকের যেই শেষ ফটোগ্রাফি টা আপনারা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বেশ অনেকগুলো একসাথে থাকা ফুলের ফটোগ্রাফি। ফুল গুলো একসাথে দেখতে অসাধারণ লাগছে। আসলে আমি এই ফুলের ফটোগ্রাফি টা করেছিলাম একটা ফুলের মেলা থেকে। যেটা আমি উপরেও আপনাদের সাথে বলেছি সেখানে সারি সারি অনেক ফুল সাজিয়ে রাখা হয়েছে। এই ফুলগুলো সেখান থেকে ফটোগ্রাফি করেছিলাম। যেখানে একটা পানির উপর ভাসমান জায়গা তৈরি করে তার উপর এই ফুলগুলোকে সাজিয়ে রেখেছে। যেটা আসলে দেখতে অসাধারণ ছিল। যাইহোক এই ছিল আমার আজকের কিছু ফটোগ্রাফি। আশা করছি আপনাদের কাছে আমার এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।। এই ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির করলেন তো আজকে। ফুলের এবং খাবারের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। খাবারের ফটোগ্রাফি দেখে লোভ লাগলো যেমন ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। এরকম ভাবে দারুণ দারুণ ফটোগ্রাফি সবসময় আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমি সব সময় আপনার ফটোগ্রাফি দেখার চেষ্টা করি।

 last year 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 last year 

ভীষণ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার ভীষণ ভালো লাগলো। দ্বিতীয় ফুলের ফটোগ্রাফিটি দেখে তো চোখ সরাতে পারছিলাম না। নানান রঙের এত সুন্দর কিছু ফুল দেখলেই যেন মন ভালো হয়ে যায়। আর খাবারের ফটোগ্রাফি গুলি দেখে তো লোভ হচ্ছে। বেশ ভালো লাগলো এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।।

 last year 

ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে সর্বোপরি ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার উপস্থাপন করা প্রতিটি ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি স্বচ্ছ ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64044.24
ETH 1817.28
USDT 1.00
SBD 0.38