মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
আজকে আরেকটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে মাঝেমধ্যে অনেক বিষয় নিয়ে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি এবং বিভিন্ন ধরনের কথা শেয়ার করে থাকি সে রকম একটি পোস্ট হচ্ছে আজকের এই পোস্টটি আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কিছু কথা শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে। আর এই কথাটা টা সে চিরন্তন একটি সত্য কথা। মধ্যবিত্ত পরিবারের জন্য এটাই হচ্ছে অভিশাপ কেন বলছি সেটা শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা তারাই বুঝতে পারবে।
মধ্যবিত্ত পরিবার বলতে এমন পরিবারকে বোঝায় যেখানে একটা মানুষের হাজারো স্বপ্ন থাকার পরেও সেই স্বপ্নগুলোকে মাটি দিয়ে বাস্তবতাকে আঁকড়ে বাঁচতে হয়। মধ্যবিত্ত পরিবারের যারা বড় হয় তারা কখনোই তাদের নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। কারণ মধ্যবিত্ত মানুষেরা নিজের সংসারটাকে সামলাতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে দেয়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলি বুঝতে পারবে সমাজের আসল রূপ কত কঠিন। বাস্তবতা কত কঠিন সেটা শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের মানুষ বুঝতে পারে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো যখন বুঝতে পারে যে তাদের স্বপ্নগুলো কখনোই পূরণ হওয়ার নয় তখন সেগুলোকে নিজের মনের মধ্যে রেখে মুখে বলে থাকা লাগবে না এটা তো আমার প্রয়োজন নেই।
বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মা-বাবারা নিজেদের সব ভালোলাগা খারাপ লাগা সবকিছু ত্যাগ করে সন্তানকে একটু ভালো রাখার জন্য। তারপর ও কি মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও কি সুন্দর ভাবে বেড়ে পারে একদমই না। এটা মধ্যবিত্ত পরিবারের বাচ্চা যখন কোন কিছু আবদার করে তখন সেটা খুবই কমই পূরণ করা হয়ে থাকে। পরের বছর কিনে দিবো বা এটা তোমার প্রয়োজন না টাকা নষ্ট করার প্রয়োজন নেই এসব বলি তাদেরকে বোঝানো হয়। বাচ্চারা মা-বাবার টাকা পয়সার চাপে সবকিছু মেনে নিতে বাধ্য হয়। কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা সবসময় থেকে যে স্বপ্নগুলো পূরণ করা। স্বপ্ন পূরণ করার ইচ্ছে মনের মধ্যে রেখে তারা আস্তে আস্তে বেড়ে ওঠে।
বড় হয়ে যখন তাদের সন্তানদের সাথে ফোন করতে হয় তখন তাদের স্বপ্নগুলো স্বপ্ন দেখিয়ে যায় এবং হাজারো চেষ্টা করে নিজের বাচ্চাদের স্বপ্নগুলো ঠিকভাবে পূরণ করতে পারেন। আর মধ্যবিত্ত পরিবারের এইসব দুঃখের কথা কখনো তার কাউকে বলতে পারে না সব সময় নিজের মধ্যে চেপে রাখে। কারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সবসময় মান সম্মানকে সব থেকে বড় করে দেখে থাকে। বাস্তবতার মুখে পড়ে যখন সবকিছুই বুঝতে পারে তখন একজন মধ্যবিত্ত পরিবারের পুরুষের একমাত্র স্বপ্নে একমাত্র লক্ষ্য হয়ে থাকে কিভাবে তার আয় বাড়াবে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো জানে যে স্বপ্ন পূরণ করা কতটা কঠিন যদিও তাদের স্বপ্ন কিন্তু অনেক দামি জিনিস বা টাকা পয়সার মত কিন্তু সেই স্বপ্নগুলো তাদের জন্য পূরণ করা কঠিন হয়ে পড়ে। হাজারো মধ্যবিত্ত পরিবারের মানুষের স্বপ্ন অপূর্নই রয়ে গেছে। আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ সে ভাবনা সেই অনুভূতি থেকেই আজকের লেখাগুলো লিখলাম।যাইহোক আজকে এই পর্যন্তই কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
| শ্রেণী | জেনারেল |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মধ্যবিত্ত মানুষের জীবনের গল্প গুলো সত্যি আলাদা। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে সবকিছু। তবুও জীবন চলে জীবনের গতিতে। আপনি চমৎকার ভাবে নিজের অনুভূতি থেকে কথাগুলো তুলে ধরেছেন আপু।
একেবারে মনের কথা লিখলেন আপু। মধ্যবিত্ত থেকে যাওয়া জীবনে একটি অভিশাপের মত। আসলে মধ্যবিত্ত এমন একটি নাম যেখানে অনেক কিছু আপোষ করতে হয় দাঁতে দাঁত চেপে। অনেক কিছুই আমরা মানুষকে দেখাতে পারিনা, কিন্তু দৈনন্দিন সমস্যায় জর্জরিত হয়ে থাকি। আসলে নিজের জীবনের সঙ্গে আজীবন আপোষ করে যাওয়ার নাম মধ্যবিত্ত।
আপনার পোষ্টের সাথে আমি একমত। মধ্যবিত্ত পরিবার হচ্ছে একটা অভিশাপের মত। আর এই পরিবারগুলো নিজের স্বপ্নকে মাটি দিয়ে বাস্তবের সাথে চলার চেষ্টা করে। তবে এটি আপনি ঠিক বলেছেন মধ্যবিত্ত পরিবারের মা-বাবা গুলো নিজের দিকে খেয়াল না রেখে ছেলে মেয়ের দিকে খেয়াল রাখে। আর ছেলেমেয়ে যেন সুখে থাকে এটাই চাই। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।