You are viewing a single comment's thread from:

RE: কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে সুস্বাদু কাচ্চি খাওয়ার অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া কি পোস্ট শেয়ার করলেন দেখেই তো জিহ্বা দিয়ে পানি চলে আসলো। কারণ কাচ্চি আমার ভিশন পছন্দের একটা খাবার।ঢাকার মধ্যে যতো গুলো নামকরা কাচ্চি আছে সেগুলো থেকে মোটামুটি সবার গুলো টেস্ট করা হয়েছে। হাতে গোনা কয়েকটি ছাড়া।এর মধ্যে কাচ্চি ভাই নাম অবশ্যই বলতে হবে।আর কাচ্চি ভাই এর কথা কি বলবো এদের কাচ্চি আমার অসম্ভব ভালো লাগে। কয়েকদিন আগেই বেইলি রোড এ গিয়ে খাওয়া হয়েছিল। বিশেষ করে ওদের মাটন টা আমার কাছে বেশ ভালো লাগে। কারণ একদম সফট তাদের মাটন। পাশাপাশি ডেজার্ট হিসেবে ফিরনি টা আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Sort:  

আগে আমি সবচাইতে বেশি পছন্দ করতাম সুলতান'স ডাইনের কাচ্চি। তবে কাচ্চি ভাইয়ের কাচ্চিটা খাওয়ার পর এখন ওদের টাই বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38