You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ:- আপনি কি জানেন আমাদের সমাজে ব্যর্থ মানুষ দুই প্রকার কি কি???

in আমার বাংলা ব্লগ5 years ago

প্রথম ধরনের ব্যাপারটিকে প্রক্রাস্টিনেশন বলা হয় এবং এটি আমি আপনার সাথে একমত যে এই সব ধরনের মানুষগুলো জীবনে ব্যর্থ। তবে দ্বিতীয় মানুষগুলোর ক্ষেত্রে একটা বিষয়ে সুনির্দিষ্ট করে মনে রাখা জরুরী সেটা হচ্ছে যদি ভবিষ্যতের পরিকল্পনার কথা আসে তাহলে ভবিষ্যৎ টা কত দিন। শেষ সীমানা নির্ধারণ করা জরুরি। যদি ভবিষ্যত আমরা বলি এক ঘন্টা পর তাহলে বিষয়টা একরকম যদি বলা হয় একদিন পর তাহলে একরকম আবার 10 বছর পর হলে আরেক রকম। তাই আমি ভবিষ্যত পরিকল্পনার ক্ষেত্রে অনেকাংশ বিশ্বাস করি না কারণ আমরা জানিনা আগামীকাল বেঁচে থাকবো কিনা। অনেকেই আমার সাথে একমত নাও হতে পারে তারপরও এটাই হচ্ছে আমার দর্শন। আপনার লেখাটি পড়ে ভাল লাগল গুরুত্বপূর্ণ দুটি বিষয় তুলে নিয়ে এসেছেন।

Sort:  
 5 years ago 

অবশ্যই আমি আমার আপনার কথাটির সাথে পুরোপুরি একমত আছে যে আসলে আমাদের ভবিষ্যৎ ঠিক কতদিন কেউ নির্ধারিত হবে বলতে পারবে না তবে অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য কিছু তো করতে হবে যাই হোক আপনি এত সুন্দর একটি মতামত জানিয়েছেন আমি আপনাকে সাধুবাদ জানাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.29
ETH 1801.37
USDT 1.00
SBD 0.39