আমার সেরা ডাই প্রজেক্টের সংগ্রহশালা -০৬ || সৃজনশীলতাই শক্তি ✨
|
|---|
🍄 সুত্রপাত 🍄 |
|---|
শুভ দুপুর #amarbanglablog পরিবার 🌄। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আশাকরি ভালো আছেন 🤗 আমিও ভালো থাকার নিরন্তন চেষ্টা করে যাচ্ছি। যাক আজ আবারো আমার সেরা ডাই প্রজেক্টের সংগ্রহশালা নিয়ে হাজির হয়েছি। আশাকরি আপনাদের ভালো লাগবে, তো চলুন শুরু করি।
✨ আমার সেরা ডাই প্রজেক্ট ✨
✨ আমার সেরা ডাই প্রজেক্ট ✨Diy Project :-) চলুন ফান্টম দাদার রোবট 🤖 বানাই ✨|| Honorable Phantom Robot 🤖 (First Ever)
একবার আমাদের @rme দাদা ভীষণ অসুস্থ ছিলেন। ঐ সময় দাদার মন ভালো করার জন্য আমি এই রোবটটি তৈরি করেছিলাম। দাদা ভীষণ খুশি হয়েছিলেন এটি দেখে। রোবটটি ফোম এবং রঙিন কাগজ দিয়ে তৈরি করেছিলাম, বেশ লম্বা সময় পরিশ্রম করে। আপনারা চাইলে দেখে আসতে পারেন খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এই অসামান্য রোবটি 🤖 তৈরি করেছিলাম। 🤗
DIY PROJECT :) কিউট ছোট্ট ভাল্লুক 🧸বুকমার্ক তৈরি || Cute Bear 🧸Bookmark Making.
রঙিন কাগজের এটা ওটা তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। সবথেকে বড় বিষয় আমি কাজগুলো করে বেশ আনন্দ পাই। এখানে আমি কাগজ দিয়ে চমৎকার ভাল্লুক বুকমার্ক তৈরি করেছিলাম। এটি বেশ চমৎকার ফুটে উঠেছিল। আমাদের ঈলমা কিন্তু বেশ কিছুদিন এটি তার বইয়ের সাথে ব্যাবহার করেছিল। কিভাবে তৈরি করলাম দেখে আসতে পারেন।
Diy Project :) একটি হাস্যোজ্জ্বল শিশুর চিত্র অঙ্কন 👶|| Drawing a picture of smiling steemit boy
এটি ডাই প্রজেক্ট হলেও অংকন পোস্ট। সত্যি বলতে এটা আমার খুব প্রিয় একটি পোস্ট। এখানে আমি একটি হাস্যোজ্বল শিশুর চিত্র অঙ্কন করেছিলাম। সবাই ভীষণ পছন্দ করেছিলেন এই অংকনটি।
Diy Project:- পকেমনের চলন্ত খেলনা তৈরি 🤹|| Pokemon Motion Toy making 🤹
এটি আমাদের ঈলমার খুব প্রিয় একটি খেলনা। সে পকেমনের কার্টুন ক্যারেক্টার বেশ পছন্দ করে, তাই ওর জন্য এই খেলনাটি তৈরি করেছিলাম। এটা কিন্তু গতিশীল একটি খেলনা, এর কানগুলো নাড়াতে পারে। আপনার চাইলে তৈরি কৌশল শিখে নিতে পারেন।
রঙিন কাগজের চলন্ত কুমির 🐊 তৈরি || ভয় করবেন না কেউ ☺️
এটা কিন্তু দারুন একটা জিনিস। এই কুমিরটা তৈরিতে বেশ সময় এবং পরিশ্রম করেছিলাম। তবে কাজটি সফল আর সুন্দরভাবে শেষ করতে পেরেছি এটাই বড় কথা। আপনারা চাইলে শিখে নিতে পারেন তৈরি কৌশলটি।
🪴পরিশেষ 🪴
🪴পরিশেষ 🪴আসলে ডাই প্রজেক্ট আমার প্রিয় কাজগুলোর মধ্যে একটি। ভীষণ আনন্দ বোধ করি কোন কাজ শেষ করার পর। আমি বিশ্বাস করি কোন কাজ মনোযোগ এবং আনন্দ নিয়ে করলে সুন্দর হতে বাধ্য। আমি প্রতিটি কাজ বেশ সময় এবং আনন্দের সাথে করেছি।
আপনাদের কাছে আমার কাজগুলো কেমন লাগলো আশাকরি জানাবেন।
https://twitter.com/emranhasan1989/status/1567784657563045891?t=DYtErIISoI8HTHuG5iwtlQ&s=19
আপনার সেরা ডাই প্রজেক্টের সংগ্রহশালার প্রতিটি সংগ্রহ আমার কাছে বেশ লেগেছে।তবে,
আমাদের @rme দাদা ভীষণ অসুস্থ ছিলেন। ঐ সময় দাদার মন ভালো করার জন্য আপনি এই রোবটটি তৈরি করেছিলেন। দাদা ভীষণ খুশি হয়েছিলেন এটি দেখে। রোবটটি ফোম এবং রঙিন কাগজ দিয়ে তৈরি করেছিলেন।সব মিলিয়ে রোবটটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।♥♥
অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার মন্তব্যের জন্য।
হ্যা রোবটটি দেখে দাদা খুশি হয়েছিলেন।
আপনি সব সময়ই সেরা ডাই প্রজেক্ট করে থাকেন। সব গুলো ডাই প্রজেক্ট দেখার মতো ছিলো। এসব ডাই করতে অনেক ধৈর্য্য সহকারে সময় নিয়ে করতে হয়। আপনি দাদার মন ভালো করার জন্য ফান্টম দাদার রোবট তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ধন্যবাদ লিমন।
ফান্টম রোবটটি বেশ যত্ন সহকারে তৈরি করেছিলাম তখন।
সবাই বেশ পছন্দ করেছিল এটা।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.