You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭০

in আমার বাংলা ব্লগ2 years ago

তুমি নিষ্পাপ, তুমি নির্মল
তুমি স্নিগ্ধ, তুমি শীতলতা।
তোমার দিকে তাকালে,
হয়ে যায় যেন ব্যাকুলতা।

তুমি স্পষ্টভাষী, তুমি মায়াবী।
তুমি রঙিন, তুমি মুগ্ধতা।
জীবনটা আমার শুধুই ব্যর্থতা।
তুমি এসে এনে দিলে সফলতা।

তুমি সুন্দর, তুমি অপ্সরা
তুমি মায়া, তুমি স্নিগ্ধতা।
তোমার দিকে তাকিয়ে
চোখের কোনে ছড়ায় মুগ্ধতা।

তুমি মিষ্টভাষী, তুমি মধুরতা।
তুমি চঞ্চল, তুমি নিরবতা।
জীবন আমার কষ্টে ভরা
তুমি এনে দিলে সুখের ঝর্না ধারা।

Sort:  
 2 years ago 

অনেক অসাধারণ লিখেছেন ভাইয়া। প্রত্যেকটা লাইন মুগ্ধ করার মত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38