You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪২

in আমার বাংলা ব্লগ3 years ago

চলো দুজনে হাতে রেখে হাত
হেটে চলি বহুদূর
যেদিকে আমরা দুজন ছাড়া
রইবে না আর কেউ
থাকবে সবুজ প্রকৃতি
আর থাকবে পাখির কলকাকলিতে
মুখরিত গ্রামীণ মেঠো পথ

চলো দুজনে চোখে রেখে চোখ
হারিয়ে যাই স্বপ্নরাজ্যে
যেখানে শুধু তুমি আর আমি
রইবে না জাগতিক কোলাহল
থাকবে শুধু স্বপ্নীল আভা
আর থাকবে অকৃত্রিম ভালোবাসা
আমার আষ্টেপৃষ্ঠে জড়ানো গভীর মমতা।

Sort:  

আপনার কবিতা লেখার দক্ষতা দারুন। আমার তো চার লাইন লিখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। বেশ ভালো লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই।
আপনার লাইনগুলো বেশ ভালো ছিল, আর ঐ লাইনগুলোকে ভিত্তি করে পরবর্তী লাইনগুলো লিখতে পারলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ওয়াও ভাই আপনার অনুকবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক সুন্দর লিখেছেন ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।
আমি আজ যতটুকু লিখতে পারছি সবটাই আপনাদের অনুপ্রেরণা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64061.63
ETH 1777.68
USDT 1.00
SBD 0.39