You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ।। অণু কবিতার আসর-১৪১

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি সূর্যের আলোয় আলোকিত হতে চাইনি
আমি ধার করা আলোয় উজ্জ্বলতা খুঁজিনি
আমি খুঁজেছিলাম কারো ভালোবাসা-
খুঁজেছিলাম কারো স্নেহের উষ্ণতা।

আমি হতে চাইনি কভু পরাধীন
আমি হতে চাইনি কারো অধীন
অধীনতা ছাড়িয়ে খুঁজেছিলাম স্বাধীনতা
নির্ভরতা ছাড়িয়ে চেয়েছিলাম পূর্ণতা।

আমি নিয়ন আলোয় আলোকিত হতে চাইনি
আমি আতশবাজির চকমকে আলো খুঁজিনি
আমি খুঁজেছিলাম কারো বিশুদ্ধ ভালোবাসা
খুঁজেছিলাম মমতা আর স্নেহের পরশ।

আমি হতে চাইনি কারো জালে বন্দি
আমি হতে চাইনি কারো ইশারার পুতুল
ভালোবাসার আদলে খুঁজেছিলাম শান্তির নীড়
স্নেহের পরশ ছড়িয়ে চেয়েছিলাম নির্ভরতা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38