আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ।। অণু কবিতার আসর-১৪১

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আমি সূর্যের আলোয় আলোকিত হতে চাইনি
আমি ধার করা আলোয় উজ্জ্বলতা খুঁজিনি
আমি খুঁজেছিলাম কারো ভালোবাসা-
খুঁজেছিলাম কারো স্নেহের উষ্ণতা।

আমি হতে চাইনি কভু পরাধীন
আমি হতে চাইনি কারো অধীন
অধীনতা ছাড়িয়ে খুঁজেছিলাম স্বাধীনতা
নির্ভরতা ছাড়িয়ে চেয়েছিলাম পূর্ণতা।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি

আমাদের চাওয়া কিংবা পাওয়াগুলো কেমন জানি পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়ে যায় এবং অনাকাংখিতভাবে সব কিছু পাল্টে যায়। কিন্তু তবুও চাওয়াগুলোর মাঝে পরিবর্তন আসে না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

আজও কারাবন্দি হয়ে আছে আমার আমি।
আজও শিহরিত কম্পন আমার মনের আঙিনায়।
আজও মুক্তির দিশা যেন স্বপ্নের পাতায়।
আজও অপেক্ষায়, নিজেকে দেখার সফলতার খাতায়।

 3 years ago 

বেশ লিখেছেন ভাই, চার লাইনের মাঝে মনে হলো অনেকগুলো লাইন আছে। দারুণ।

 3 years ago 

সব আপনার অনুপ্রেরণায় ভাইয়া। 💐❤

 3 years ago 

হয়তো প্রতীক্ষায় প্রহর কোন একদিন শেষ হবে। হয়তো জীবনের ইচ্ছে গুলো পূরণ হবে। দারুন লিখেছেন ভাইয়া। বেশ ভালো লাগলো।

 3 years ago 

আমি ফুলের পাপড়িতে শোভিত হতে চাইনি
আমি দেনার রংয়ে রঞ্জিত সৌন্দর্য্য খুঁজিনি
আমি খুঁজেছিলাম কারো শুদ্ধ মন--
খুঁজেছিলাম পবিত্র ভালোবাসায় সিক্ত বন্ধন।

আমি হতে চাইনি কারো হাতের পুতুল
কিংবা হতে চাইনি কোনো ক্ষুধা মিটানোর ফুল
আমি মাথা উঁচিয়ে চেয়েছিলাম পূর্ন স্বাধীনতা
সব বাঁধাগুলি ঠেলে চেয়েছিলাম আত্মদাম্ভিকতা।

 3 years ago 

অসাধারণ লিখেছেন আপু, সত্যি আমি মুগ্ধ লাইনগুলো পড়ে।

 3 years ago 

আপনার কাছ থেকেই তো অনুপ্রেরণা পেয়ে লেখা ভাইয়া,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি আপু প্রিয়জনের ভালোবাসায় সিক্ত হতে সবাই চায়। দারুন লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা চমৎকার হয়েছে।

 3 years ago 

আপনার চমৎকার অনুপ্রেরণামূলক মতামত পেয়ে খুশি হলাম আপু💝।

 3 years ago 

আপনার অনু কবিতাটা আসলেই ভালো হয়েছে আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যেখানে থাকবে সুন্দর একটি সকাল
যেখানে থাকবে রোদ্রউজ্জ্বল বিকেল
থাকবেনা কোন লুকোচুরিতা
থাকবে শুধু তোমার আমার হৃদয়ের চঞ্চলতা
চেয়েছিলাম এমন ভালোবাসা।

আমি চাইনি তোমার ছলনাময়ী প্রেম
আমি হতে চাইনি তোমার প্রেমের পরাধীনতা
আমি চাইনি তোমার প্রেমের অন্তরালে ঘৃণা
চেয়েছিলাম তুমি হবে আমার প্রেমের অনুপ্রেরণা।

 3 years ago 

আমি চায়নি পৃথিবীর মায়া
আমি চায়নি আলো আর আঁধার
আমি চায়নি জীবনের সফলতা
আমি চেয়েছি শুধু তোমার ভালবাসা।

যেখানে থাকবে একটু উষ্ণতা
কাছে না পাওয়ার হাহাকার।
যেখানে থাকবে অপেক্ষার প্রহর
থাকবে ভালোবাসার স্বাধীনতা।

 3 years ago 

আমি বাতাসের ছোঁয়ায় হারাতে চাইনি,
মেঘের আড়ালে লুকাতে চাইনি,
চেয়েছিলাম তোমার একটুখানি ভালোবাসা
মনকে দিতে অফুরন্ত ভালোবাসা।

থাকতে চাইলে কারো মত
বাঁচতে চেয়েছি নিজের মত
একটু স্বাধীনতা চাইছিলাম তোমার কাছে
যাতে করে পূর্ণতা ছড়িয়ে যাক আমাদের মাঝে

Posted using SteemPro Mobile

 3 years ago 

অন্ধকারে চাইনি আমি
ধার করা সেই আলো
চেয়েছিলাম প্রিয়জন
বাসুক আমায় ভালো।

মুক্ত মনে স্বাধীন ভাবে
চলব হেসে খেলে,
শূন্য জীবন পূর্ণ হবে
তোমায় কাছে পেলে।
♥♥

 3 years ago 

আমি সূর্যের আলোয় আলোকিত হতে চাইনি
আমি ধার করা আলোয় উজ্জ্বলতা খুঁজিনি
আমি খুঁজেছিলাম কারো ভালোবাসা-
খুঁজেছিলাম কারো স্নেহের উষ্ণতা।

আমি হতে চাইনি কভু পরাধীন
আমি হতে চাইনি কারো অধীন
অধীনতা ছাড়িয়ে খুঁজেছিলাম স্বাধীনতা
নির্ভরতা ছাড়িয়ে চেয়েছিলাম পূর্ণতা।

আমি নিয়ন আলোয় আলোকিত হতে চাইনি
আমি আতশবাজির চকমকে আলো খুঁজিনি
আমি খুঁজেছিলাম কারো বিশুদ্ধ ভালোবাসা
খুঁজেছিলাম মমতা আর স্নেহের পরশ।

আমি হতে চাইনি কারো জালে বন্দি
আমি হতে চাইনি কারো ইশারার পুতুল
ভালোবাসার আদলে খুঁজেছিলাম শান্তির নীড়
স্নেহের পরশ ছড়িয়ে চেয়েছিলাম নির্ভরতা।

 3 years ago (edited)

মুক্ত বিহঙ্গে ডানা মেলে
হারাতে চাই আমি মনের খুশিতে
পরাধীনতার শিকল পরে
অন্যের তাবেদারীর জন্য আমি নই।।

স্বাধীন ভাবে বেচেঁ থাকায়
কত যে আনন্দ আর উচ্ছাস
তা কি করে বুঝবে তারা
যারা আজও বন্দী রয়েছে
অন্যের হাতের শিকল পড়ে?

 3 years ago 

রাতের মায়াবী চাঁদ প্রিয়,
আলোকিত করেছে ভালোবাসা
তোমার হাত দুটো ধরে
কাটিয়ে দেবো ওই রাত্রি জাগা প্রহর
হয়তো কোন একদিন প্রিয়
রাতের আঁধার ফুরিয়ে হবে ভোর।
নতুন ভোরের স্বপ্ন দেখি
মনে নতুন আশা
তোমার উষ্ণ ছোঁয়ার মাঝে
প্রিয় খুঁজি ভালোবাসা।
পরাধীনতার শিকল ছিড়ে
আপন করেছি তোমায়
স্বাধীনতা খুঁজতে গিয়ে
হোঁচট খেয়েছি বার বার।
মনে হয়েছে তুমিহীন প্রিয়,
ব্যর্থ জীবন আমার।

 3 years ago 

অন্ধকার না থাকলে
আলোর গতিবেগ বোঝা যায় না।
তেমনি চাওয়া থেকে হয়ে যায় পাওয়া,
কিন্তু এই চাওয়া পাওয়ার দূরত্ব বিশাল,
কেউ হয়তো বা অল্পতেই সন্তুষ্ট, ।
আবার কারো হয়তো
লাগবে বিশাল সম্রাটের অধিকার।
কিন্তু আমি বলি,
ভালোবাসা হয় না অর্থের বিনিময়,
সুখে দুঃখে পাশে থাকা
ভালোবাসার পূর্ণতা থাকবে দুটি হৃদয়ে।
বিশ্বাস ও আস্থা থাকবে জীবনে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38