You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১১

in আমার বাংলা ব্লগ3 years ago

হৃদয়ের মাঝে লুকানো আছে
তোমার প্রিয় মুখের প্রতিচ্ছবি,
সকাল-সন্ধ্যা-সাঁঝের বেলায়
আমি ভালোবাসায় রাঙিয়ে রাখি।

তুমি হয়তো দূর অজানায়
রয়েছো আপন ঠিকানায়,
তবুও কল্পনার সীমানা ছাড়িয়ে
আমি চঞ্চল হৃদয়ের সমুদ্রে।

মনের মাঝে বসবাস করে
মিষ্টি দেখতে ফুটফুটে পরী,
সকাল সন্ধ্যা আর নিঝুম আঁধারে
পাগল পারা হয়ে তারেই খুঁজি।

তোমার মায়ায় হারিয়েছি আমি
সংজ্ঞা আর সত্তা অবলীলায়,
তবুও ভালোবাসার গন্ডি পেরিয়ে
হতে চাই ভবঘুরে পাগল প্রেমিক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38