You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯৩

in আমার বাংলা ব্লগ3 years ago

দুঃসহ এই যন্ত্রণাকাতর সময়ে
মন বারে চায় যেতে
তোমারই কাছে হে প্রিয়তমা
তোমার সাথে কাটানো কিছুটা সময়
আমাকে আরো উজ্জীবিত করে দেয়
তোমার ওষ্ঠ নিঃসৃত আশ্বাস বাণী
আমাকে নিয়ে যাবে আরো বহুদূর জানি

জীবনের এই অন্ধকারাচ্ছন্ন সময়ে
মন বারে বারে চায়
তোমার একটু ছোঁয়া হে প্রিয়তমা
তোমার নরম ছোঁয়া বিদুৎ গতিতে
আমার মাঝে প্রান সঞ্চার করে দেয়
তোমার চোখের ঐ মিষ্টি চাহনি
আমাকে ভালোবাসায় ভাসাবে আমি জানি।

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে। সত্যিই দারুণ লিখেছেন আপনি। অনেক ভালো লাগলো কবিতার লাইনগুলো।

 3 years ago 

ধন্যবাদ আপু আমার কবিতার লাইনগুলো পছন্দ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39