You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯২

in আমার বাংলা ব্লগ3 years ago

মন যত চায় তাকে
সময় ততো বাধা দেয়
হৃদয় যত কাঁদে তার জন্যে
বাস্তবতা ততো দূরে ঠেলে দেয়।

ভালোবাসার আবেগটা বাড়ে যত
হৃদয়ের অনুভূতি ভীত হয় ততো
তবুও হৃদয় বার বার তাকে চায়
তার ভালোবাসায় বাঁচতে চায়।

কল্পনা যতটা তাকে ঘিরে
বাস্তব দূরে ঠেলে দেয়
তাকে ছুঁতে ইচ্ছে করে
ধুলায় যেন সব মিশে যায়।

হৃদয়ের ব্যাকুলতা বেড়ে চলেছে
শূন্য খাঁ খাঁ হৃদয়ের তাকে ছাড়া
তৃষ্ণার্ত হৃদয় চায় প্রেম সুধা
ব্যার্থ প্রেমিকের সেকি কামনার ক্ষুধা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 62612.44
ETH 1757.10
USDT 1.00
SBD 0.39