You are viewing a single comment's thread from:

RE: সরকারি চাকরির নেশা; বেকার তৈরির কারখানা।

in আমার বাংলা ব্লগ3 years ago

হাহা, দারুন একটা লিখনী ছিল।
একেবারে কতগুলো বাস্তব কথা তোমার পোষ্টের মাধ্যমে পড়তে পারলাম। সত্যি বলতে সরকারি চাকরি নামক এই সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে অনেকের বয়সটা এত দ্রুত চলে যায় সেটা অনুভব করতে পারে না। একটা সময় যখন সরকারি চাকরির আর বয়স থাকে না তখন মাথায় হাত দিয়ে বসে থাকে, তখন আবার অর্ধেক বেতনের একটি প্রাইভেট কোম্পানির চাকরির জন্য ছুটে বেড়ায় দুয়ারে দুয়ারে।
বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতিবাজ ঘুষখোর ওই সরকারি চাকরি ওয়ালাদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়। হ্যা তুমি ঠিক বলেছো তারা কিন্তু সুন্দরী অল্পবয়সী বউ পেয়ে যায়। তাতে কি বয়স কি আর থেমে থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62834.62
ETH 1778.03
USDT 1.00
SBD 0.38