You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৫৭

in আমার বাংলা ব্লগ3 years ago

আকাশে এখন মৃদুমন্দ হাওয়া,
বইছে যেনো মনের দোলা।
ভালোবাসার লোভে ছুটে শুধু চলা ,
দিনশেষে পথিক আমি যে একলা।

যারে খুঁজি তারে নাহি যে পাই,
যারে পাই তারে খুঁজি কি হায়!
যার জন সে শুধু খুঁজে বেড়ায়,
রাত্রি শেষ এ একলা সবাই।

রাতের গহীনে তারা গোনা
সুখতারা হয়ে মনে দেয় হানা।
ভালোবাসার স্বপ্নে বিভোর আমি,
দিনশেষে সবটাই শুধু পাগলামি।

যারে খুঁজি মনের গহীনে সারাক্ষণ
লুকোচুরি করে সে করে জ্বালাতন
মনের মাঝে একি শুধু আস্ফালন
ভাঙ্গা স্বপ্নে কে পর কে আপন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63682.00
ETH 1791.73
USDT 1.00
SBD 0.39