You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৬

in আমার বাংলা ব্লগ3 years ago

তুমি কাছে আসলে
বেড়ে যায় হৃদয়ের গতি
তুমি পাশে থাকলে
থেমে যায় কল্পনা শক্তি।

তুমি আমার প্রিয়তমা
অন্ধকার রাতের তারা
তুমি আমার পূর্ণিমা
বেঁচে থাকার ভরসা।

তুমি ছুঁয়ে দিলে
বিদ্যুৎ খেলে হৃদয় মাঝে
তুমি একটু হাসলে
থেমে যায় সময়ের গতি।

তুমি আমার ভালোবাসা
জীবনের সব আশা
তুমি আমার স্বপ্ন
বুক ভর্তি নিঃশ্বাস।

Sort:  
 3 years ago 

সুন্দর লিখেছেন ভাইয়া।😊

 3 years ago 

ধন্যবাদ আপু 💌

 3 years ago 

হুম আপনি ইদানিং বেশ ভালো কবিতা লিখছেন ভাই।

 3 years ago 

আসলে কবিতার যে বিষয়টি বুঝতে পারলাম তা হলো ভেতর থেকে অনুভব করা। এটা একবার ধরতে পারলেই বেশ কিছু লাইন অবলীলায় লিখা যায়।
ধন্যবাদ ভাই, আপনার কাছেই শেখা অনেক কিছু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64802.30
ETH 1880.54
USDT 1.00
SBD 0.38