You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৫

in আমার বাংলা ব্লগ3 years ago

অপার্থিব জীবনের ভরসার শেষ নিশ্বাস,
আমি খুঁজেছি এক জীবনের সহজ বিন্যাস।
দূর সে প্রান্তরের ,কোনো এক তেপান্তরের অদৃশ্য মূর্তি,
নির্ভয়ে চলার শেষ ক্ষণে মিশ্রিত অনুভূতি আর ক্লান্তি।

ভালোবাসার প্রতি অতিরিক্ত সে অন্ধ বিশ্বাস,
দাঁড় করিয়েছে মানুষকে অবিশ্বাসের হাহাকার।
সে অন্ধত্ব সে বন্ধুত্ব সে মনের কথা না বলেই জানতে পারা,
সবটাই আজ ধ্বংসাত্মক ,
অংশবিশেষ নিয়ে বাঁচার প্রয়াস।

অব্যাক্ত তীব্র কষ্ট ছড়িয়েছে আজ বিষাদের রং,
আমি খুঁজেছি এক জীবনের তোমার অভিসার।
দূর ছাই জীবন হয়ে উঠেছে যেন নরকময়
পাইনি অমিয় সুধা, হলো নাতো প্রেমময়।

তোমায় ভালোবেসে কেন আজ হৃদয় অঙ্গার
সুখেরাও জুড়েছে প্রলাপ ধুর ছাড় ছাড়
তবে কি আমি আজ ভালোবেসে সত্যিই ঠকেছি
নাকি আজ নেশায় ডোবা শুধুই মদ্যম মাতাল বনেছি।

Sort:  
 3 years ago 

বেশ সুন্দর লিখেছেন ভাই, আসলে সব সময় ছন্দ না মাঝে মাঝে অর্থের গভীরতাও থাকতে হয়। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই।🥀

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64129.99
ETH 1796.48
USDT 1.00
SBD 0.39