You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪২

in আমার বাংলা ব্লগ3 years ago

যদি অপেক্ষার প্রহর বেড়ে যায়
রাতের অন্ধকার ঢেকে নেয় আমায়
তুমি কি খুঁজতে আসবে বাহিরে
পূর্ণিমার আলো হয়ে?

যদি অপেক্ষার প্রহর দীর্ঘ হয়
মেঘলা আকাশ ভিজিয়ে দেয় আমায়
তুমি কি আসবে উষ্ণতা নিয়ে
বৃষ্টির ছাতা হয়ে?

যদি কষ্টের তীব্রতা বেড়ে যায়
দুঃস্বপ্নেরা ঘিরে ধরে আমায়
তুমি কি খুঁজতে আসবে স্বপ্নে
ভালোবাসার আলোকবর্তিকা হাতে?

যদি নিঃশ্বাস ক্ষীণ হতে থাকে
বেঁচে থাকার শেষ দিন গুনতে থাকি
তুমি কি আসবে জীবন প্রদীপ নিয়ে
আমার নিঃশ্বাস হয়ে?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39