You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৩

in আমার বাংলা ব্লগ4 years ago

শরতের শুভ্রতা মেখে আরো বিশুদ্ধ
যা পেয়েছি সেটা তুমি,
ভোরের শিউলি ফুলে যে বিশ্বাস আসে,
সেখানে ও তুমি সুগন্ধি ছড়াও
তোমার ভালোবাসার তীব্রতা নিয়ে।
আমি অপেক্ষা করি আমার সর্বস্ব নিয়ে।

শরতের হিমেল হাওয়া করেছে প্রানবন্ত
যা চেয়েছি সেটাই তুমি,
ভোরের কুয়াশার মাঝে যে স্নিগ্ধতা পাই,
সেখানেও তুমি ছুঁয়ে যাও
তোমার ভালোবাসার তীব্র মোহে
আমি অপেক্ষা করি হৃদয়ের জানালা খুলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38