You are viewing a single comment's thread from:

RE: আমার বিষন্ন মনের বিক্ষিপ্ত চিন্তাভাবনা। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ5 years ago

@rupok ভাই
আল্লাহ পাক মানুষকে এমন অনেক ভাবেই পরীক্ষা করেন। আমার জীবনের কয়েকটি দিন আগের কথা বললে আপনার উপলব্ধি হবে। বিষয়টি আপনিও জানেন। আমার ছেলে জন্মের পর পরই ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আমি এতে ভীষণভাবে ভেংগে পরি। আর এমন বিশাল চিকিৎসা খরচ ছিল যা আমার বহনযোগ্য ছিলোনা। প্রতিদিন চিকিৎসক আমাকে বলতেন আশা খুবই কম। সকাল সন্ধ্যা দুবার বন্ড সই নিতেন যে আশা নেই জেনেও আমি হাসপাতালে রাখছি। আমি দুবেলা মনে হয় মারা যেতাম আর জীবিত হতাম। ঠিক সেই পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদের সন্তানকে ফিরিয়ে দিয়েছেন আমার কোলে। ভাই সব উপর ওয়ালার নিওতি সব তিনি ঠিক করে রেখেছেন।
মনকে শক্ত রাখুন মনে করবেন তিনি কোন না কোন ভাবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন।
দোয়া রইল ভাই।

Sort:  

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38