টমেটোর স্বাদে টাকি মাছ ভুনা রেসিপি 😋 || টাকি মাছ কিন্তু বেশ স্বাদের মাছ।
টাকি মাছ কিন্তু বেশ স্বাদের মাছ |
|---|
| টাকি মাছ কিন্তু ভীষণ স্বাদের মাছ। আমি বাজারে গেলে এ মাছটি মাঝে মাঝেই কিনে থাকি। গতকাল হঠাৎ কিনে আনলাম মাছটি। চিন্তা করলাম আজ আপনাদের সাথে টাকি মাছের রেসিপি ভাগ করে নেই। তাই আজ টমেটোর স্বাদে টাকি মাছ ভুনা করে দেখাবো তো চলুন শুরু করি। |
|---|
| টমেটো | টাকি মাছ | ||
|---|---|---|---|
| পেঁয়াজ কুচি | কাঁচামরিচ | ||
| রসুন বাটা | আদা বাটা | ||
| জিরা গুঁড়া | হলুদ গুঁড়া | ||
| মরিচ গুঁড়া | লবণ |
| প্রথমেই কিনে আনা টাকি মাছগুলো কেটে ভালো ভাবে ধুয়ে নিলাম। |
|---|
| এবার একটি কড়াই চুলায় চাপিয়ে দিলাম।কড়াই গরম হলে পরিমাণ মতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে পেঁয়াজ কুচি গুলো ভেজে নিলাম। |
|---|
| এবার পেঁয়াজ কুচি ভাজা হলে এবার টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। |
|---|
| এবার টমেটোর টুকরোগুলোর উপর একে একে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। |
|---|
| এবার টমেটোসহ মশলা গুলো ভালোভাবে কষিয়ে নিলাম। কিছুটা ঝোল দিয়ে দিলাম |
|---|
| এইবার আমাদের টাকি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ মশলাসহ কষিয়ে নিলাম। এরপর কিছুটা ঝোল দিয়ে দিলাম। এবার আরো পনেরো মিনিট রান্না করলাম। ঝোল শুকিয়ে এলে আমাদের রান্না শেষ। এবার পরিবেশন করলাম। |
|---|
| ভীষণ স্বাদের ছিল আজকের টমেটোর স্বাদে টাকি মাছ ভুনা। বেশ তৃপ্তি সহকারে খেয়েছি পরিবারের সবাই মিলে। আপনারাও এভাবে রান্না করতে পারেন। |
|---|
| বিষয়বস্তু | টমেটোর স্বাদে টাকি মাছ ভুনা রেসিপি 😋 |
|---|---|
| ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
| ছবির কারিগর | @emranhasan |
| ছবির অবস্থান | সংযুক্তি |
আপনি অনেক মজাদার একটি টাকি মাছ ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে এইটা কি মাছ ভুনা খুবই সুস্বাদু লাগে বেশ অনেকদিন আগে টাকি মাছ ভুনা খেয়েছিলাম। অনেকদিন বাদে এই টাকি মাছ ভুনা রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। এত মজাদার একটি টাকি মাছ ভুনা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার টাকি মাছ ভুনা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। আসলেই মাছটি এতটাই স্বাদের কি বলবো।
ধন্যবাদ ভাই ♥️
স্যার আপনি ঠিক বলেছেন টাকি মাছ কিন্তু বেশ স্বাদের মাছ। এই মাছটির সাথে ছোট বেলা থেকেই পরিচিত খেতে অনেক সুস্বাদু। আপনার রেসিপি দেখে শিখে নিলাম বাসায় তৈরী করবো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
ধন্যবাদ লিমন।
টাকি মাছ কিন্তু বেশ স্বাদের মাছ 🐟
মাঝে মাঝেই খাবে।
টাকি মাছ কেনার জন্য আমাদের বাজারে যাওয়া লাগে না। আমাদের এলাকায় দুইটা বড় বিল এবং অনেকগুলো দিঘি রয়েছে। সেখান থেকে আমরা কিনে থাকি। সত্যি ভাই টাকি মাছ অনেক স্বাদের একটি মাছ। টমেটো দিয়ে টাকি মাছ ভুনা রেসিপি টা অনেক ভালো তৈরি করেছন ভাই। এবং সবচেয়ে চমকপ্রদ ছিল আপনার উপস্থাপনা যেটা রেসিপি টাতে আলাদা একটা মাএা যোগ করছে।
ধন্যবাদ ভাই ♥️
এটা শুনে দারুন লাগলো আপনি দিঘির মাছ খেয়ে থাকেন। সত্যিই ভালো লাগলো শুনে, তবে আমাদের এরকম সুযোগ নাই।
যাক চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ♥️
টমেটো দিয়ে টাকি মাছের রেসিপি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। রেসিপি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভালো উপস্থাপনা করার জন্য।
পাশেই থাকুন 🥀
Upvoted! Thank you for supporting witness @jswit.

Please check my new project, STEEM.NFT. Thank you!
ভাইয়া আপনার টাকি মাছ ভুনা রেসিপি দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।টমেটো দিয়ে ভুনা করলে যে কোন তরকারিই আমার কাছে খুবই সুস্বাদু লাগে ।আর আপনার রেসিপিটি দেখেই মনে হচ্ছে খুবই চমৎকার লাগবে খেতে। দারুণভাবে রান্নাটি করেছেন ।কালারটি ও চমৎকার এসেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু আসলেই টাকি মাছের ভুনা রেসিপি ভীষণ স্বাদের ছিল 😋
আর টমেটো দেয়ার কারনে দূরদান্ত স্বাদের হয়েছে খেতে।
অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার একটি মন্তব্যের জন্য ♥️
টাকি মাছ আমার এমনিতে প্রিয় গুলোর মধ্যে একটি। তার উপর আপনার ইউনিকতা আমাকে আরোও আকৃষ্ট করছে। স্বাদে অতুলনীয় ছিল।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
আসলেই টাকি মাছের তরকারি ভীষণ স্বাদের হয়েছে। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ☺️
টমেটো দিয়ে খুব সুন্দর করে টাকি মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি আমার কাছে অনেক নতুন লেগেছে। কারণ টমেটো দিয়ে কখনো টাকি মাছের রেসিপি খাওয়া হয়নাই। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
জি ভাই আমার কাছেও রেসিপিটি নতুন।
টমেটো দিয়ে প্রথম খেলাম এ খাবারটা। সত্যিই অতুলনীয় স্বাদের।
একবার খেয়ে দেখুন।
খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ৷আপনার তৈরি টমেটোর সাথে টাকি মাছের রেসিপির কালার দারুণ হয়েছে ,আশা করি এটি খেতেও দারুণ সুস্বাদু হয়েছে ৷ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ৷
জি ভাই
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।
টাকি মাছটা ভীষণ স্বাদের হয়েছিল।
টমেটো দেয়ার জন্য স্বদটা বেড়ে গেছে।
আপনার রেসিপি দেখে তো আমার জিভে জল চলে এসেছে । টমেটোর স্বাদে টাকি মাছ ভুনা রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি কি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
টমেটোর স্বাদে টাকি মাছ ভুনা রেসিপি ভীষণ স্বাদের হয়েছিল 😋
রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
আর দোয়া সবসময়ই রয়েছে ❣️