সব সৌন্দর্য আসল নয় (আলোচনা) || কিছু নকল ফুলের আলোকচিত্র 🌻
"সব সৌন্দর্য আসল নয়"
(আলোচনা)
🌻 কিছু নকল ফুলের আলোকচিত্র 🌻
(আলোচনা)
🌻 কিছু নকল ফুলের আলোকচিত্র 🌻
সব সৌন্দর্য আসল নয়। এটা একদমই বাস্তব খাটি কথা। আসলে আমি চেষ্টা করবো আমাদের বাস্তব জীবনে এই কথাটির কিছুটা বাস্তবতা তুলে ধরার। ধরুন আপনার বাস্তব জীবনে একজন চমৎকার এবং সুদর্শন বন্ধু রয়েছে, ধরুন সে এই ফুলগুলোর মতো সুন্দর। হঠাৎ করেই আপনি তার সৌন্দর্যের প্রেমে পরে গেলেন। তার সুন্দর কথা বলার ধরন তার চলাফেরা এতটাই সুন্দর যে তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে বসলেন। যাক অবশেষে তার সৌন্দর্যের ফাঁদে পড়ে তাকে জীবন সঙ্গিনী হিসেবে গ্রহন করেই ফেললেন। কিন্তু যখনই তার সাথে বসবাস শুরু করলেন আর তার খুব কাছে আসতে থাকলেন। ততই তার আসল রুপ আপনার চোখের সামনে ভেসে উঠল।
আপনি লক্ষ্য করলেন যে তার ভেতরটা যত সুন্দর মনে করেছিলেন ততটাই কুৎসিত। আসলে তখন আর আসলে কিছুই করার থাকেনা। সত্যি বলতে একেই বলে নকল সৌন্দর্যের ছলনা।
দেখুন আমাদের বাস্তব জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে হর হামেশাই মানুষ সৌন্দর্যের প্রেমে পরে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। আর শুধুমাত্র প্রেম কেন? আমরা শুধুমাত্র মানুষ কিংবা কোন বস্তুর শুধুমাত্র বাইরের সৌন্দর্য দেখেই আত্মহারা হয়ে যাই এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি।
রাকিবুল আমার বন্ধু হঠাৎ করেই কেমন যেন বদলে যেতে শুরু করলো। খেয়াল করলাম আমাদের আর আগের মতো সময় দিতে চাইতো না। যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম কিন্তু এখন তার দেখা পাওয়া বেশ মুশকিল।
হঠাৎ খবর পেলাম এক ভীষণ সুন্দর রমনীর সাথে তার প্রেম শুরু হয়েছে। সে ভীষণ হাবুডুবু খাচ্ছে সেই মেয়েটির প্রেমে। আমরা কৌতুহল বশত সেই মেয়েটির খবর নিয়ে জানতে পারলাম সে আসলে ভালো নয়। মেয়েটি বিভিন্নভাবে তার রুপের জালে ফাঁসিয়ে তার স্বার্থ হাসিল করে নেয়। আমরা আমাদের বন্ধুকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই কাজ হলোনা। সে মেয়েটিকে ছাড়তে পারলোনা কিন্তু আমাদের বন্ধুত্ব ছেড়ে দিল।
অবশেষে আমাদের বন্ধু ওই মেয়েটিকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করল এবং আমাদের কাছ থেকে ১০০ হাত দূরে চলে গেল। আমরাও তার কাছ থেকে কষ্ট পেয়ে দূরে সরে গেলাম কারন বন্ধুর সুখ বলে কথা। কিন্তু কিছু দিন পরেই খবর আসতে থাকলো সংসারে প্রতিদিন হাতাহাতি মারামারি অবস্থা, একদমই তুলকালাম কাণ্ড যাকে বলে।
মাত্র তিন মাস ওদের সম্পর্ক টিকলো খুব কষ্টে। তারপর ছাড়াছাড়ি হয়ে গেছে। অবশ্য মেয়েটি তার কাছ থেকে তার প্রাপ্য অর্থ বুঝে নিয়ে ছেড়েছিল।
"সারমর্ম'
দেখুন সোজাসাপ্টা একটা কথা বলি। দেখবেন নকল ফুলে কোনদিন মৌমাছি বসে না। কিন্তু কিছু মাছি কিন্তু আসল নকল বিচার বিশ্লেষণ না করেই নকল ফুলের উপর উড়াউড়ি করে। তাই আমি বলবো বিচক্ষণতার পরিচয় দিন আসল নকল বোঝার চেষ্টা করুন। দেখুন শুধুমাত্র কোনকিছুর বাইরের রুপ দেখে কখনই বিচার করা ঠিক নয়। আসলে আমার আজকের এই নকল এতো গুলো ফুলের ছবি শুধুমাত্র আপনাদের নকল ফুলের সৌন্দর্য বোঝানো এবং এই বাস্তবতা উপলব্ধি করার জন্য তোলা। আশাকরি সবকিছু ভালো লেগেছে।
| বিষয়বস্তু | সব সৌন্দর্য আসল নয় |
|---|---|
| ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
| ছবির কারিগর | @emranhasan |
| ছবির অবস্থান | সংযুক্তি |
আসলে ভাই আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। এই ফুলগুলোর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।কৃত্রিম ফুল গুলো এত সুন্দর ভাবে তৈরি করেছে যা দেখে বোঝা যাচ্ছে না। আসলে এই ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম অরজিনাল। আসলে মানুষের দক্ষতা শেষ নেই। শুভকামনা রইল আপনার জন্য আমাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য ♥️
জি ভাই সত্যিই মানুষের দক্ষতার শেষ নেই 💜
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে নকল ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ।আপনার কথা শুনে আমি একমত পোষণ করছি সকল সৌন্দর্য আসল নয়। তবে আপনার এই নকল করে ফটোগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।বিশেষ করে সাদা রঙের ফুল গুলো অনেক বেশি আকর্ষণীয় ।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি নকল ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই।
আপনার পছন্দের সাদা ফুলটিও নকল। আসলে নকল জিনিসের সৌন্দর্য অনেক বেশি।
Upvoted! Thank you for supporting witness @jswit.

Please check my new project, STEEM.NFT. Thank you!
নকল ফুলের মাধ্যমে খুব সুন্দর একটি বাস্তব উদাহরণ দিয়েছেন ভাইয়া। এ ফুলগুলো নরমালি ঘর সাজানোর জন্য রাখা হয়। আমাদের উচিত নকল প্রেমের সৌন্দর্যের প্রেমে না পরে বিচক্ষণতার পরিচয় দেয়া। যায়হোক, ভাইয়া ফটোগ্রাফি সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
আসলে মানুষ এখন খুব বেশি নকল সৌন্দর্যের দিকে বেশি দৌড়ায় তাই ব্যাপারটা নিয়ে লিখলাম আজ।
এরকম বহুত বন্ধু আছে ভাই আমার🙂।তবে ওসব কথা বাদ দিলাম।ফটোগ্রাফি গুলো চমৎকার হয়ে হয়েছে।দেখে বোঝার উপায় নেই ফুলগুলো নকল😍
ধন্যবাদ ভাই।
আসলে এগুলোই এখনকার বাস্তবতা।
ভালো থাকবেন।
একদম ঠিক বলেছেন ভাইয়া সব সৌন্দর্য আসল নয়।আপনি এত সুন্দর ভাবে যে কৃত্রিম ফুলগুলো ফটোগ্রাফি করেছেন আমি তো দেখে ভেবেছিলাম আসল ফুল।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কৃত্রিম ফুলের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য 🥀।
সত্যিই ফুলগুলো বেশ সুন্দর।
প্রথমে ভেবেছিলাম যে ফুলের ফটোগ্রাফি পোস্ট কিন্তু মাঝ পথে ব্রেক করে যা দেখতে থাকলাম আর যা পড়তে থাকলাম এতো দেখি যে ভাই কাহিনী আর কাহিনী। প্রেমের কাহিনী। বিরহের কাহিনী। ভালোবাসার কাহিনী। বেদনাদায়ক কাহিনী। যাইহোক ভাই ওদের সম্পর্ক টিকুক বা না টিকুক আপনার সম্পর্ক টিকলি হবে। ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।
প্রথমেই ঈদের শুভেচ্ছা। এক দমেই ঠিক বলেছেন স্যার। সত্যিই চমৎকার লিখেছেন। আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রুপের জ্বালে ফেঁসে যাই ভালো ভাবে না বুঝেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। পরে আমরা সারা জীবন পস্তাই। আজকে আপনি আসল নকল সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে দিয়েছেন ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
যেটা সুন্দর সেটার প্রশংসা করতেই হয় কারণ সব সৌন্দর্য প্রশংসার দাবিদার। ফুলগুলো নকল হলেও অনেক সুন্দর আর সুন্দর্যের প্রেমে পড়তে কার না ভালো লাগে।
সৌন্দর্যের প্রমে পরতে মানা নেই কিন্তু আসল নকল বুঝতে হবে। না হয় বিপদে পরতে পারেন।
ধন্যবাদ মন্তব্যের জন্য 🥀