কবিতা আবৃত্তি ( নীলিমা- জীবনানন্দ দাশ )!!

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ১৭ ই এপ্রিল ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000577540.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। সবমিলিয়ে দিনগুলো কেটে যাচ্ছে। তবে মাসখানেক হলো বই পড়া একেবারেই হয়ে উঠছে না। ঐ সময় করে শুধুমাত্র একটু পিডিএফ পড়ি। আমার সেমিষ্টার মিডটার্ম শুরু হয়েছে। পাশাপাশি জবের প‍্যারা তো আছেই। তবে কবিতা মোটামুটি পড়া হয়। ইদানিং জীবনানন্দ দাশ এর কবিতা আমি একটু বেশিই পড়ি। জীবনানন্দ দাশের কবিতা গুলো রীতিমতো আমাকে বেশ অবাক করে দেয়। যদিও কবিতার অর্থ বুঝতে গিয়ে আমাকে বেশ বেগ পেতে হয়। বিভিন্ন সোর্স ঘাটতে হয়। কিন্তু তারপরও একটা অন‍্যরকম আকর্ষণ কাজ করে। আজ আমি জীবনানন্দ দাশের নীলিমা কবিতা টা আবৃত্তি করেছি। আশাকরি আপনাদের ভালো লাগবে।



  • নীলিমা
  • জীবনানন্দ দাশ


কবিতা



রৌদ্র-ঝিলমিল
উষার আকাশ, মধ্যনিশীথের নীল,
অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে-বারে
নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে।
উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী,
উগ্র চুল্লীবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি’,
আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা,
মরীচিকা-ঢাকা।
অগণন যাত্রিকের প্রাণ খুঁজে মরে অনিবার, পায়নাকো পথের সন্ধান;
চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল;
হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধি-বিধানের এই কারাতল
তোমার ও-মায়াদণ্ডে ভেঙেছো মায়াবী!
জনতার কোলাহলে একা ব’সে ভাবি
কোন্ দূর জাদুপুর-রহস্যের ইন্দ্রজাল মাখি
বাস্তবের রক্ততটে আসিলে একাকী;
স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলাম্বরখানা
মৌন স্বপ্ন-ময়ূরের ডানা!
চোখে মোর মুছে যায় ব্যাধবিদ্ধা ধরণীর রুধিরলিপিকা,জ্ব’লে ওঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা!

বসুধার অশ্রুপাংশু আতপ্ত সৈকত,
ছিন্নবাস, নগ্নশির ভিক্ষুদল, নিষ্করুণ এই রাজপথ,
লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার,
এই ধূলি—ধূম্রগর্ভ বিস্তৃত আঁধার
ডুবে যায় নীলিমায়—স্বপ্নায়ত মুগ্ধ আঁখিপাতে,
শঙ্খশুভ্র মেঘপুঞ্জে, শুক্লাকাশে নক্ষত্রের রাতে;
ভেঙে যায় কীটপ্রায় ধরণীর বিশীর্ণ নির্মোক
তোমার চকিত স্পর্শে, হে অতন্দ্র দূর কল্পলোক!



উৎস



কবিতা আবৃত্তি






সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি জীবনানন্দ দাশের অনেক বড় একজন ভক্ত তা আমরা সকলেই জানি৷ আর আজকে যেভাবে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তা শুনে খুব ভালই লাগছে৷ একই সাথে এখানে এই কবিতা আবৃত্তি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61668.19
ETH 1699.52
USDT 1.00
SBD 0.38