পুরাতন অ‍্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি!!

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ২৭ ই নভেম্বর,২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000565877.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। বাড়ি থেকে আসার পরে কয়েকদিন মনটা বেশ খারাপ ছিল। এখন মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। সময় কী দ্রুত চলে যায় না। অতীত শুধুমাত্র স্মৃতি তাছাড়া আর কিছু না। আর ভবিষ্যৎ তো আমাদের অজানা সেজন্য ঐটা নিয়ে বেশি ভেবে লাভ নেই। আর বতর্মান, বতর্মান বলতে তো কিছুই নেই। মূহুর্ত্তের মধ্যে সবকিছুই অতীত হয়ে যাচ্ছে। যে ঘটে গিয়েছে সেটা নিয়ে বেশি ভেবে লাভ নেই। সামনের দিনগুলো যেন ভালো ভাবে কাটে এইজন্যই কাজ করে যেতে হবে। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। আজ আবার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নেব আশাকরি আপনাদের ভালো লাগবে।



1000565874.jpg

1000565875.jpg


  • গত বছর সেপ্টেম্বর মাসে তখন আমি ঢাকাতে ইন্টার্নশীপ করছিলাম। নিউজিল্যান্ড দল বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল। তৃতীয় ওয়ানডে ম‍্যাচ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আমরা সবাই দেখতে গিয়েছিলাম। আর এই ফটোগ্রাফি টা ঐদিন ধারণ করেছিলাম। এটা ছিল প্রথম আমার স্টেডিয়ামে খেলা দেখা।


1000565877.jpg


  • এই ফটোগ্রাফি টা ধারণ করা প্রায় দুই বছর আগে। তখন বাংলায় জ‍‍্যোষ্ট মাস চলছিল অর্থাৎ ফসল ঘরে তোলার সময়। মাঠে একেবারে সোনালী পাকা ধান। মাঠের দিকে তাকালে যেন নয়ন জুড়িয়ে যায়। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। এখনও সেই অপরুপ আমার গ্রামের দৃশ্য টা আমার ফোনে রয়ে গিয়েছে।


1000565878.jpg


  • এটা হলো ঢাকা কুষ্টিয়া হাইওয়ে। বতর্মানে কুষ্টিয়ার এই হাইওয়ে টা বেশ দারুণ। নতুন নির্মাণ করার পর বেশ লাগে। মূহূর্তের জন্য মনে হয় এ যেন সত্যি সত্যি ইউরোপের কোন রাস্তা হা হা। একদিন কুষ্টিয়া যাওয়ার পথে সিএনজিতে বসে আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। সুন্দর হাইওয়ে এবং দুপাশে বৈদ‍্যুতিক পোল।


1000565879.jpg


  • এই ফটোগ্রাফি টা ঠিক কোন বছর এবং কোন ঈদে ধারণ করা আমার ঠিক মনে নেই। ঈদের সময় আমাদের গ্রামের সব ছেলেরা সমাবেত হয় এই ঈদগাহ ময়দানে। সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করে। আহ সে যেন এক অন‍্যরকম অনূভুতি। কয়েক বছর আগে ঈদের নামাজের সময় ঈদগাহ ময়দান থেকে এই ফটোগ্রাফি টা ধারণ করছিলাম আমি।


1000565876.jpg


  • এই ফটোগ্রাফি টাও আমার গ্রাম থেকে ধারণ করা। তখন সবেমাএ মাসখানেক ধান রোপন করা হয়েছে। ধানগুলো একেবারে মাথাচাড়া দিয়ে উঠেছে। হালকা বাতাসে দুলে উঠে পুরো ধানক্ষেত। আহ এ যেন অন‍্যরকম এক অনূভুতি। প্রকৃতির অসাধারণ এক সৌন্দর্য অবলোকন করা যায়।


1000565880.jpg


  • এই জায়গাটা আমার অনেক পছন্দের। এই জায়গাটা সম্পর্কে অনেক বার বলেছি আপনাদের। আমি বাড়িতে থাকলে প্রায় দিন বিকেল টা আমার এখানে কাটত। এখানে একান্তে বসে আনমনে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিয়েছি আমি। জায়গাটা সবসময় আমি অনেক মিস করি।।


1000565881.jpg


  • আমার সংগ্রহ কথা আমাদের গ্রামের ঈদগাহ ময়দানের বছরের বিভিন্ন সময়ের ফটোগ্রাফি আছে। তার মধ্যে এটা একটা। এই ফটোগ্রাফি টা বর্ষাকালে এক বৃষ্টির দিনে ধারণ করেছিলাম আমি। তবে এখানে আমরা খেলাধুলাও করে থাকি। বিশেষ করে ক্রিকেট এবং ব‍্যাডমিন্টন টা এখানে খেলে থাকি।


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 2 years ago 

আপনি পর্যায়ক্রমে আপনার পুরাতন অ্যালবাম থেকে ফটোগ্রাফি গুলো শেয়ার করে যাচ্ছেন। সেই স্মৃতিগুলো আপনার কাছে থেকে গেল আর আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

Daily task

1000565916.jpg

1000565915.jpg

 2 years ago 

একটা সময় জীবন নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করতাম কিন্তু এখন আর এতো দুশ্চিন্তা করি না।
কারন উপর ওয়ালা যা করেন সবসময়ই মঙ্গলের জন্য।
আর এতো চিন্তা করে কোন কিছুই বদলানো যায়নি।
যাইহোক তোমার ছবিগুলো দারুন ছিল, নজরকাড়া যাকে বলে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার ভাবে পুরাতন অ‍্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। ঈদের মধ্যে ঈদগাহ ময়দানে নামাজ পড়ার মুহূর্তের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আজকে তো দেখছি আপনি আপনার পুরাতন অ্যালবাম থেকে বেশ কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার।আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি অনেক সুন্দর ছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার ঈদের মাঠের ফটোগ্ৰাফিটি। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।

 2 years ago 

পুরানো অ্যালবাম দেখলে কিন্তু বেশ ভালোই লাগে। অনেক দিনের আগের কথা স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আজকে আপনি আপনার ফোনের পুরনো অ্যালবাম থেকে দারুন দারুন ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ সবগুলো ফটোগ্রাফিয়ে বেশ পছন্দ সই। মিরপুরে নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ টিমের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ দেখতে গিয়েছিলেন এটা বেশ ভালো লাগলো। তাছাড়া নিচের প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। প্রাকৃতিক দৃশ্য ঈদগা মাঠ এবং হাইওয়ে সহ প্রত্যেকটা ফটো নজর কাড়ার মত হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম চমৎকার ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। পুরাতন এলবাম থেকে শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার পুরাতন অ্যালবামের ফটোগ্রাফি গুলো সত্যি খুব ভালো। এর আগেও দুই তিনটা পোস্ট আমি খেয়াল করে দেখেছি আপনি আপনার পুরাতন অ্যালবাম থেকে পোস্ট শেয়ার করে থাকেন। ঠিক তেমনি আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39