কবিতা আবৃত্তি ( চিঠি দিও- মহাদেব সাহা )!!

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ৪ ঠা মে ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000578682.png


একটা সময় চিঠির বেশ চল ছিল। ঐসময়ের প্রেমগুলো চলতো চিঠির উপরে। চিঠিতে মনের ভাব এর আদান প্রদান হতো। কিন্তু এখন সবকিছুই হয়েছে চ‍্যাটবক্স, ইমেইল স‍্যোসাল মিডিয়া ভিওিক। চিঠির সেই যুগটা যেমন নেই একইভাবে সেই প্রেম টাও আর নেই। সবকিছুই এখন অতীত। সম্পর্কের বিচ্ছেদের পরে মনের আক্ষেপ থেকে অনেকেই বলতো চিঠি দিতে। করুণা করা হলেও চিঠি দিও। নিজের পছন্দের মানুষের উপর এমনই একটা আবেদন করেছেন কবি মহাদেব সাহা। এই কবিতা টা একেবারে অন্য একটা অনূভুতি নিয়ে লেখা। যারা তাদের ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ সহ‍্য করতে পার না তারাই সম্ভবত অসহায় হয়ে এমন কথা বলে। মহাদেব সাহা এর এই কবিতা টা আমি আজকে আবৃত্তি করেছি। আশাকরি আপনাদের ভালো লাগবে।



  • চিঠি দিও
  • মহাদেব সাহা


কবিতা



করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙ্গুলের মিহিন সেলাই
ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।

চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও
বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও!
আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি,
আসবেন অচেনা রাজার লোক
তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে ….
এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল! …

করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি
দিও খামে
কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিস
একটি ফুলের ছোট নাম,

টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে
সেইসব চুপচাপ কোন দুপুরবেলার গল্প
খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো

করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বোলো, ভালবাসি !


উৎস



কবিতা আবৃত্তি






সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.076
BTC 63575.31
ETH 1665.10
USDT 1.00
SBD 0.42