"বঙ্গবন্ধু" সাফারি পার্ক ভ্রমণ( দ্বিতীয় পর্ব)!!

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ২২ ই ডিসেম্বর,২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000567478.jpg


কোর সাফারি পার্ক যেন সাফারি পার্কের মধ্যে আরেক সাফারি পার্ক। এইটা নিয়ে আমরা সবাই এক্সাইটেড ছিলাম। কারণ তার পূর্বে আমরা শুধু টিভি এবং ইউটিউবেই দেখেছি ঐটা। প্রথমেই চলে গেলাম টিকিট কাটতে। কিন্তু টিকিট কাটতে গিয়ে হয়ে গেল এক মজার ঘটনা। টিকিট কাউন্টারে সুন্দর করে লেখা আছে শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা তবে অবশ‍্যই স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে। এবং সাধারণ মানুষের জন্য ১৫০ টাকা। কিন্তু আগেই বলেছি আমি আইডি কার্ড নিয়ে যায়নি। কিন্তু আমার অন্য বন্ধুদের কাছে ছিল। ওরা কোর সাফারি পার্কের টিকিট সংগ্রহ করল মাএ ৫০ টাকা দিয়ে কিন্তু আমার লাগল ১৫০ টাকা। ঐ মূহূর্তে আমার মনে হচ্ছিল আমার জীবনে লাভ লস নাই আমার লাইফ টাই লস হা হা।


1000566747.jpg

1000566746.jpg

1000566748.jpg

1000566750.jpg

1000566749.jpg


আমি আপনাদের বলব যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন কোথাও ঘুরতে গেলে অবশ‍্যই আইডি কার্ড নিয়ে যাবেন। এরপর আমরা টিকিট দেখিয়ে বাসে গিয়ে উঠে বসি। বাসগুলো খুব একটা বড় না। অনেক টা মাইক্রোবাস এর সাইজের। আমরা সবাই চেষ্টা করেছিলাম জানালার পাশে বসার। যেন বাইরে টা ভালো করে দেখা যায়। আমাদের সাথে আরও অন্য পর্যটক রা ছিল। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। আমরা প্রথমে দেখব শিম্পাঞ্জি এর বাসস্থান। অর্থাৎ জায়গাটা শিম্পাঞ্জি এর জন্য বরাদ্দ। একটা শিম্পাঞ্জি দূরে শিকল দিয়ে বাঁধা ছিল। সেটা মোটামুটি ভালোভাবে পরিলক্ষিত হলো। এরপর আমাদের বাস এগিয়ে গেল। কিছুদূর যেতেই বাস থেমে গেল। বাইরে তাকিয়ে দেখলাম অনেক বড় সাইজের কোন একটা প্রাণী। কিন্তু সঠিক ভাবে চিনতে পারছিলাম না।


1000566754.jpg

1000566753.jpg

1000566752.jpg

1000566756.jpg


পরবর্তীতে বাসের মধ্যে একজন লোক ছিল সাফারি পার্কের। উনি বলল ঐটা নাকী আফ্রিকান হরিণ। আফ্রিকান হরিণ যে অতো বড় হয় আমার জানা ছিল না। এবং দেখতে একেবারে অন‍্যরকম। এরপর আবার বাস চলতে শুরু করল। বেশ কিছুদূর যাওয়ার পরে বাস থেমে গেল। একটা মাঠের মধ্যে অনেক গুলো গরু ঘুরে বেড়াচ্ছে। তবে এগুলো কোন সাধারণ গরু না। বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায় নীল গাই। প্রথমবারের মতো এই নীল গাই দেখলাম। এরপর আবার বাস চলতে শুরু করল। চারিদিকে শুধু গাছপালা আর জঙ্গল। মাঝখানে সুন্দর ছোট রাস্তা দিয়ে আমাদের বাস এগিয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগছিল। এরপর আমরা চলে গেলাম বনের রাজার রাজত্বে।


1000566822.jpg

1000566821.jpg

1000566805.jpg

1000566803.jpg


বনের রাজা কে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। ওখানে যেতেই সবাই বেশ সতর্কতার সাথে বাইরে তাকিয়ে আছে সিংহ দেখবে। আমরাও তাকিয়ে আছি। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ বাস থেমে গেল। দূরে পুকুরের ধারে শুয়ে আছে সিংহ। না ফোনের ক‍্যামেরায় ভালোভাবে দেখা না গেলেও চোখ দিয়ে মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছিল। সিংহ টা শুয়ে ছিল। সিংহ টা কে বেশ বয়স্ক মনে হলো। প্রথমবার এভাবে সিংহ দেখার অনূভুতি টাই আলাদা। তারপর আবার আমাদের বাস চলতে শুরু করল। এরপর ফুরিয়ে আসলো আমাদের সেই অপেক্ষার প্রহর। এবার আমরা চলে আসলাম রয়েল বেঙ্গল টাইগারের রাজত্বে। এবং অপেক্ষা করতে থাকলাম তার দেখা পাওয়ার জন্য।।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 2 years ago 

Daily task

1000567991.jpg

1000567990.jpg

1000567989.jpg

 2 years ago 

Super walk task

1000567993.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সাফারি পার্কে কাটানো প্রথম পর্ব টা দেখেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব টা দেখে ভালো লাগলো। আমি অনেক ছোটবেলায় গিয়েছিলাম তাই টিকেট মূল্য খুব একটা মনে নেই। তবে এই বাসে ওঠার জন্য অনেক লম্বা সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হতো। বেশ কয়েকবার যাওয়া হয়েছে যার কারণে এখনো যেতে ইচ্ছে করে না। এমনিতে আমাদের বাসা থেকে একদম কাছেই। স্টুডেন্ট আইডি কার্ড না নিয়ে আসলেই লস হলো আপনার। এজন্যই স্টুডেন্ট আইডি কার্ড সবসময় রাখা উচিত।

 2 years ago 

প্রথমে আপনার পোস্ট দেখেই মনে হচ্ছিল যে আপনি কক্সবাজারের পার্কে আসলেন। কারণ কক্সবাজার থেকে কিছু দূরে এখানে একটি বঙ্গবন্ধু সাফারি পার্ক রয়েছে। আমি মনে করেছিলাম আপনি সেখানে আসলেন। আবার বুঝতে পারলাম আপনি গাজীপুর সাফারি পার্কে গেলেন। সেখানে তো বিপত্তি ঘটে গেল সবাই ৫০ টাকা দিয়ে টিকিট পেল আর আপনি টিকিট পেলেন ১৫০ টাকা দিয়ে হা হা হা। ভাগ্য যাকে বলে হাত দেওয়ার মত কপালে। যাক অবশেষে সুন্দর একটি মুহূর্ত কাটালেন টাকা বেশি হলেও।

 2 years ago 

সাফারি পার্কে গিয়ে খুব আনন্দ করেছেন বোঝাই যাচ্ছে ভাই। কিন্তু কই পশু পাখির ছবি তো শেয়ার করেননি। আমি সেইসব পশু পাখিদের ছবি দেখবার অপেক্ষা করছিলাম। তবে সময়টা যে খুব সুন্দর কেটেছে তা বোঝাই যাচ্ছে। আসলে সকলে মিলে কোথাও গেলে বেশ ভালোলাগা কাজ করে। প্রত্যেকটি ছবি খুব সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন।

 2 years ago 

যেকোনো জায়গায় ভ্রমণ করতে অনেক ভালো লাগে। ভ্রমণের মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করা যায়। সাফারি পার্কে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38