পুরাতন অ‍্যালবাম থেকে ফটোগ্রাফি!!

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ২৪ ই জুলাই,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000583612.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। না খুব ভালো আছি এটা বলব না। তবে মোটামুটি সবকিছু মিলিয়ে চলে যাচ্ছে। সময় কখনও ধরে রাখা যায় না। সেটা সম্ভবও না। তবে সময় কে স্মরণ করা যায়। ফেলে আসা সময় কে ফিরিয়ে আনা না গেলেও সেই সময়ে ফিরে যাওয়া যায়। না আমি টাইম ট্রাভেল এর কথা বলছি না। আমি বলছি ছবি বা ফটোগ্রাফির কথা। একটা ছবি বা ফটোগ্রাফি অনেক কিছু প্রকাশ করে থাকে। আপনার একটা সুন্দর ফটোগ্রাফি বহু বছর পর অনেক কিছুই মনে করিয়ে দেবে। সেই জন্যই আমি আমার সবগুলো ফটোগ্রাফি সযত্নে রেখে দিয়েছি। আজ তার থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নেব।



1000583614.jpg


  • এটা একটা ছোট মাশরুম। এক শীতের সকালের কথা। কুয়াশা কাটিয়ে তখন সবেমাএ রোদ উঠেছে। মাঠের ঘাসের উপর তখনও শিশির বিন্দু রয়েছে। ঐসময় আমি মাঠে হাঁটতে গিয়েছিলাম। খালি পায়ে এমন শিশিরভেজা ঘাসের উপর দিয়ে হাঁটার যে অনূভুতি আপনাদের বোঝাতে পারব না। ঐসময় এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। সেটা প্রায় ৫ বছর আগে।


1000583616.jpg

1000583617.jpg


  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলা সাহিত্য কে করেছেন স্বয়ংসম্পূর্ণ। প্রথম বাঙালি হিসেবে উনি নোবেল পুরষ্কার জেতেন। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। একটা সময় আমাদের অঞ্চল ছিল উনার জমিদারীর অংশ। সেই জন্য উনি এখানে বেশ কিছুকাল ছিলেন। জায়গা টা এখনও উনার স্মৃতি বিজড়িত। এবং জায়গাটা বেশ সুন্দর। যতবারই গেছি আমি মুগ্ধ হয়ে যায়।


1000583954.jpg


  • এক শীতের বিকেলের কথা। তবে শীত হলেও নাগাদার কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরে বিকেলে সামান্য রোদ উঠেছে। ঐসময় আমি হাঁটতে বের হয়েছিলাম। বিকেলের প্রকৃতি দেখছিলাম। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।


1000583615.jpg


  • বর্ষাকালে আমাদের এলাকায় বেশ পানি হয়। আমাদের এলাকার পাশের মাঠটা পানিতে থৈ থৈ করে। তখন দেখলে মনে হয় এ যেন অনেক বড় একটা বিল। বলছি বছর চার আগের কথা। এইরকমই এক বর্ষার বিকেলে আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। পানির নীল জলরাশি সামনে বসে দারুণ বাতাস উপভোগ করার মধ্যে রয়েছে এক অন‍্যরকম আনন্দ। যা জীবন কে প্রাণবন্ত করে তোলে।


1000583612.jpg


  • এটা হলো সরিষা ফুল। শীতের সময় মাঠে গিয়ে সরিষা ফুলের সাথে ছবি তোলা যে একটা ট্রেন্ড। তবে আমি নিজে কখনও ছবি উঠি না। আমি সবসময় চেষ্টা করি এই সুন্দর ফুলগুলো এই পরিবেশ টা ক‍্যামেরা বন্দি করার জন্য। এমনই এক শীতের সময় মাঠে গিয়ে আমি এই সরিষা ফুলের ফটোগ্রাফি টা করেছিলাম।


1000583613.jpg


  • বৃষ্টি আমার কাছে বরাবরই ভালো লাগে। বর্ষাকাল আমার বেশ পছন্দের। তবে বর্ষার বৃষ্টির এবং শীতের বৃষ্টির মধ্যে বেশ পার্থক্য আছে। প্রতিবছরই শীতের সময় বৃষ্টি হয়। কয়েক বছর আগে আক বৃষ্টির সময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। বৃষ্টির তীব্রতা সেখানে সামান্য ছিল কিন্তু অনূভুতি টা ছিল বর্ষার মতোই।


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে আমার কাছে। চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। মাশরুমের ফটোগ্রাফি এবং সরিষা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাকি সব ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া আপনি পুরাতন অ্যালবাম থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে সরিষা ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনি আজকে মুগ্ধ হওয়ার মতো বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি গুলো করতে আর দেখতে আমার অনেক ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব দারুণ ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালই লাগলো৷ পুরাতন এলবাম থেকেও আপনি এত অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কোন উপায় দেখছি না৷ আর এখানে আপনি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38