ইনকাম নয়,ভাবতে হবে কাজ নিয়ে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা মানুষ হয়ে যখন জন্ম গ্রহণ করি। ঠিক তার আগ থেকেই কিন্তু আমাদের পৃথিবীতে প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং যে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। সে ই কিন্তু একমাত্র সফল হিসেবে গণ্য করা হয় এবং আমাদের আজকালকার পৃথিবী সম্পর্কে যদি একটু চিন্তা করা যায়। তাহলে আজকালকার পৃথিবীতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কিংবা জীবন উন্নতি করতে হলে যার কোনো তুলনাই হয় না, সেটা হচ্ছে আমাদের ইনকাম সোর্সটা বৃদ্ধি করা। অর্থাৎ আমাদের সকলের ইনকাম বৃদ্ধি করা।

আর এই একটা জায়গাতে এসেই আমরা ভালোটা ভাবতে গিয়ে খারাপটা ভেবে নেই। অর্থাৎ এই যে আমার ইনকাম বৃদ্ধি করতে হবে। এটা যখন আমার মাথায় সেট হয়ে যায়। তখন আসলে আমরা শুধুমাত্র ইনকাম কেন্দ্রিক হয়ে যাই। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাগুলো ইনকাম কেন্দ্রিক হয়ে যায়, যেটা ভুল।

আমরা যখন ইনকাম নিয়ে ভাবছি। তখন আমাদের ইনকাম টাকে সাইডে রেখে ইনকাম কি করে করা যায় সেটা ভাবতে হবে। আর ইনকাম করার জন্য আমাদের যেটা প্রয়োজন। সেটা হচ্ছে জ্ঞান এবং কাজ। অর্থাৎ আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে পড়াশোনা করবো এবং সেই পড়াশোনাকে কাজে লাগিয়ে আমরা কাজ করবো।তাহলে দেখবেন যে একটা মানুষের জীবনে আসলে আর যা কিছুর অভাব ই হোক না কেনো।কোনভাবেই ইনকামের অভাব আর হবে না।

কিন্তু আমরা বেশিরভাগ মানুষ সব সময় ইনকাম কে নিয়ে চিন্তা করতে গিয়ে শুধুমাত্র ইনকাম শব্দটাতেই আটকে যাই। আমরা আর কাজের দিকে মনোযোগ দেই না। যার কারণে আসলে আমাদের ইনকামটা তো কখনো ভালো হয় ই না। উল্টো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই আমরা বিভিন্ন কিছু হারাতে থাকি। আর তার মধ্যে অন্যতম হলো নিজেদের ক্যারিয়ার। হয়তো এখানে দ্বিমত পোষণ করতেই পারে যে, ইনকাম নিয়ে না ভাবলে ইনকামটা হবে কি করে। কিন্তু ওই যে বললাম, আপনি যদি কাজের পেছনে দৌড়ান। তাহলে দেখবেন যে ইনকাম আপনার কাছে নিজে নিজেই ধরা দিয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39