You are viewing a single comment's thread from:

RE: নারকেল দিয়ে চিংড়ি- চিচিঙ্গার ভাজি  || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 years ago

বর্তমান বাজারে গেলে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ।মাঝে মাঝে মনে হয় খাওয়াদাওয়া বাদ দিয়ে বসে থাকি,কিন্তু সেটা তো সম্ভব নয়।বেঁচে থাকতে হলে খেতেই হবে।পরিস্থিতি আমাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকেই ধাবিত হচ্ছি এরকম একটা অবস্থা সত্যিই আমরা অনেক অসহায়।ভাইয়া আপনি চিংড়ি নারিকেল আলু চিচিঙ্গা দিয়ে দারুণ একটি রেসিপি করেছেন,যা দেখতে খুবই সুন্দর হয়েছে।এই ধরনের রেসিপি গুলো আগে অনেক খাওয়া হতো।এখন তো নারিকেল দিয়ে সেরকম কিছু রান্না করাই হয় না,আর হবেই বা কি করে এখানেই সেই দামের প্রসঙ্গ!একটা নারিকেল বর্তমানে ১শ টাকার উপরে তাই নারিকেল দিয়ে কোনো কিছু খাওয়া সে-তো বিলাসিতা ছাড়া আর কিছু না।😁ভাইয়া আপনি বরাবরই অনেক গুছিয়ে রেসিপি শেয়ার করেন যা সত্যিই অসাধারণ একটি ব্যাপার।আজকের অসাধারণ রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।সবসময়ই ভালো থাকবেন।🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39