You are viewing a single comment's thread from:

RE: ফিরে দেখা

in আমার বাংলা ব্লগ3 years ago

জীবনের সৌন্দর্য এখানেই যে জীবনে বাঁক আছে,আছে চড়াই উৎরাই। অন্ধকার আছে বলেই আমরা বুঝি আলো কতটা দরকারি। বিপদের মুহূর্তগুলো যেনো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সুখের গুরুত্ব।তাই মনে করবেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে।অনেক গুলো দিন আপনাদের সাথে কাটিয়েছি প্রথম প্রথম আপনাদের চলে যাওয়ার কথাটা একদম মন থেকে মেনে নিতে পারছিলাম না, পরে এই ভেবে মন কে শান্তনা দিতে পেরেছি যে আপনারা খুব দূরে তো নয় চোখের সামনেই থাকবেন।সবসময় না হলেও দিনশেষে একবার তো দেখা হবে।নিজের বাড়িতে উঠেছেন এটা সবচেয়ে শান্তির জায়গা আশাকরি আপনাদের আগামী দিনগুলো অনেক সুন্দর কাটবে।শায়ান বাবু ওর দাদীমার ভালোবাসা পাবে যা ওর জন্য খুবই জরুরি।আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Sort:  
 3 years ago 

হঠাৎ তৈরি হওয়া আত্মিক সম্পর্ক গুলো অমলিন থাকুক সব সময়, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য। 🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38