You are viewing a single comment's thread from:

RE: রেসিপি : চালের গুঁড়ো দিয়ে মজাদার বক ফুলের বড়া

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা একদম ঠিক বলেছেন শীত মানেই বিভিন্ন রকমের ভাজাভুজি খাওয়ার সময়, শীতের দিন ভাজাপোড়া খেলে খুব একটা অস্বস্তিবোধ হয়না বরং ভালোই লাগে। নিরামিষ ডাল,সবজির সাথে এই রকমের বড়া হলে তো কোন কথায় নেই। আমাদের বাড়িতে উঠনের মধ্যে বকফুলের একটা বড় গাছ ছিল, এত পরিমাণে ফুল ধরতো গোটা পাড়ার লোক খেয়েও শেষ করা যেতো না। বকফুল একটু ছোট সাইজের গুলো বড়া খেতে অনেক ভালো লাগে কিন্তু ফুটে গেলা সেটা একদম ভালো লাগেনা। দাদা আপনি খুব সহজেই চালের গুড়োঁ দিয়ে বকফুলের বড়া তৈরি করে ফেললেন, খুবই অল্প উপকরণে অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন যা খুবই লোভনীয় আমার তো মনে যারা একবার এই বড়া খেয়েছেন তারাই শুধু বুঝবে এর মজা। ট্রেডিশনাল একটা রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।🙏

Sort:  
 4 years ago 

আহা দিদি। নিরামিষ ডাল, বক ফুল ভাজা আর একটা সবজি। আর কিছু লাগবে না। ঠিক বলেছেন বক ফুল ফুটলেই আর স্বাদ থাকে না। আপনাদের গাছটা আর নেই?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39