You are viewing a single comment's thread from:

RE: চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয়

in আমার বাংলা ব্লগ4 years ago

বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটি একদম ঠিক বলেছেন দিদি, একের পর এক উৎসব লেগেই থাকে তাই মন খারাপ হওয়ার কোন সুযোগ নেই। জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে খুব একটা হয়না,হাতে গোনা কয়েকটা পুজো হয়, একবার পুজো দেখতে গেছিলাম তারপর আর কখনো যাওয়া হয়নি। তনুজা বৌদিকে মনের কথা বলার সাথে সাথে বৌদি আপনার মনের ইচ্ছে পূরণ করার সিদ্ধান্ত নিলো এটা জেনে খুবই ভালো লাগলো।দিদি আপনাদের সম্পর্ক গুলো সারাজীবন যেনো এইরকমই থাকে সেই প্রার্থনা করি। চন্দননগরের পুজো যে অনেক নাম করা তা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে, মণ্ডপের সামনে মানুষের মুখের আকৃতি ভাস্কর্য টি দেখতে খুবই সুন্দর লাগছে সেই সাথে সোশ্যাল নেটওয়ার্ক সাইট গুলো তুলে ধরা হয়েছে,সবমিলিয়ে অসম্ভব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দিদি,তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38