You are viewing a single comment's thread from:

RE: আলু, পেঁপে দিয়ে টেংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

টেংরা মাছ সত্যিই শরীরের জন্য অনেক উপকারী মাছ। আমার রক্তস্বল্পতা আছে ডাক্তারের কাছে গেলেই শুধু শিং মাছ টেংরা মাছ খেতে বলে। আমি শিং মাছ একদম খেতে পারিনা তাই বাজারে গেলে টেংরা মাছ চোখে পড়লেই কিনে নিয়ে আসি সে যত দামেই হোক না কেন। টেংরা মাছের ঝোল আমার খুবই প্রিয় একটি খাবার সে যা দিয়েই রান্না করা হোক না কেন। দাদা ফ্রিজে থাকা সবজির মধ্যে পুরোনো সবজি আগে চালান করাই ভালো🙂 আমিও তাই করি তা না হলে পরে ফেলে দিতে হয়, এখন যা জিনিসের দাম তাতে করে কিছুই ফেলানো যায় না। পেঁপে দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপি টি চমৎকার হয়েছে। দাদা আপনি যেমন ঝোল নামনোর কিছুক্ষণ আগে আলু গলিয়ে ঝোলে দিয়ে দেন এটা আমার মা করতো তাতে ঝোল টা একটু গাঢ় হয়ে যায়, এখন আমিও করি। খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Sort:  
 4 years ago 

শিং, টেংরা এইগুলো খেতে যেমন স্বাদ তেমনি উপকারী মাছ। শিং মাছ আমি মাঝেমধ্যে কিনি, এই মাছের দাম টেংরার থেকেও বেশি। এইসব মাছগুলো আগের মতো সেই পরিমানে পাওয়া যায় না, তাই এর দামও দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

 4 years ago 

একদম ঠিক বলেছেন দাদা, শিং মাছের প্রচুর দাম বেড়ে গেছে আবার এখন দেশি শিং মাছ পাওয়াও কঠিন। বাজারে যেগুলো পাওয়া যায় বেশিরভাগ চাষের মাছ ওগুলো খেতে একদম খেতে ভালো লাগে না। যখন দেশি টেংরা শিং মাছ পাই তখন কিনি। ধন্যবাদ দাদা।🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38