You are viewing a single comment's thread from:

RE: বৃষ্টিময় জার্নি।

in আমার বাংলা ব্লগ4 years ago

ক'দিন ধরে দেশের সবখানেই বৃষ্টি হচ্ছে, আবহাওয়া টা খুব সুন্দর কিন্তু এই সময়ে মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করেই বন্ধুর ফোন পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া বিষয় টা অনেক ভালো লাগার মতো ছিল।গাবতলী থেকে সেলফি পরিবহনে করে ফেরিঘাটে আসা তারপর দীর্ঘ সময় অপেক্ষা তারপর পছন্দসই বাস না পেয়ে লক্কর ঝক্কর বাসে উঠে যাত্রা শুরু তারপর আবার রোড এক্সিডেন্ট সেখানে ২-৩ ঘন্টা সময় নষ্ট তার উপর বন্ধুর বিয়ের সময় ঘনিয়ে আসছে সবমিলিয়ে ভাইয়া আপনি খুব প্যারাময় একটি জার্নির মধ্যে দিয়ে দিনটি পার করেছেন। এটা ভেবে ভালো লাগছে সময়ের মধ্যে বন্ধুর বিয়েতে উপস্থিত হতে পেরেছেন এবং সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। হয়তোবা আপনার ছোট ভাই রাহুল ছিল বলেই সময় মতো পৌঁছাতে পেরেছেন। ভাইয়া আপনার বন্ধুর নব জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল,ওনাদের দাম্পত্য জীবন যেনো সুখের হয় এই প্রার্থনা করি। আর ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65197.12
ETH 1906.27
USDT 1.00
SBD 0.38