পেঁপে-পটলের স্বাদে দেশি মুরগির ঝোল
হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমি পরিবারের সবাইকে সাথে নিয়ে এখন অনেকটাই ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি একটি নতুন রেসিপি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশাকরি আজকের রেসিপি ব্লগ টি আপনাদের ভালো লাগবে
পেঁপে এবং পটল দুটোই আমাদের খু্বই পরিচিত এবং স্বাস্থ্যের জন্য উপকারী সবজি।পেঁপের উপকারিতার শেষ নেই।আর এর সাথে যদি হয় দেশি মুরগির মাংস তাহলে তো কথায় নেই।সবমিলিয়ে যেনো এক অসাধারণ স্বাদের ও রুচিকর একটি রেসিপি।চলুন তাহলে রেসিপি টি জেনে নেওয়া যাক।
| উপকরণ |
|---|
| দেশি মুরগির মাংস |
| পেঁপে |
| পটল |
| পেঁয়াজ কুঁচি |
| আদা বাটা |
| রসুন বাটা |
| মরিচ বাটা |
| পেঁয়াজ বাটা |
| গরমমসলার গুঁড়া |
| গোটা গরমমসলা |
| লবণ |
| হলুদগুঁড়া |
| তেল |
| গোটা জিরা |
ধাপ-১
বাটা মসলা স্বাদমতো লবণ হলুদগুঁড়া,পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি।তারপর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি।
ধাপ-২
এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে পেঁপেগুলো ভেজে নিয়েছি।তারপর পটলগুলো ভেজে তুলে নিয়েছি।
ধাপ-৩
এবার তেলের মধ্যে গোটা জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুঁচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি।গোট গরমমসলা গুলো দিয়ে,তারপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি।
ধাপ-৪
এবার অনেক সময় ধরে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
ধাপ-৫
এবার ভেজে রাখা পেঁপে ও পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি।মাংস থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন পরিমাণ মতো জল দিয়ে ঝোল দিয়েছি।
ধাপ-৬
কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে মাংসগুলো রান্না করে নিয়েছি।মাংস সিদ্ধ হয়ে আসলে গরম মসলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে জ্বাল দিয়ে ঝোল কমে আসলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।আর এভাবেই তৈরি হয়ে গেলো মজাদার পেঁপে পটলের স্বাদে দেশি মুরগির ঝোল রেসিপিটি।
পরিবেশন
এই ছিলো আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে?সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR
পেঁপে আর পটলের স্বাদে আপনি দেশি মুরগির মজাদার একটা রেসিপি তৈরি করে নিলেন, দেখেই তো জিভে জল চলে আসলো। এরকম মজাদার খাবার গুলো দেখলে খেতে ইচ্ছে করে। দেশি মুরগি আমার অনেক বেশি পছন্দের। যা বলে বোঝাতে পারবো না। এরকম মজাদার রেসিপি দেখলে সবারই লোভ লেগে যাবে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। খাবনা তৈরি করা এই মাংসের রেসিপি আমার কাছে খুব ভালো লাগলো। অনেক সুন্দরভাবে সবজির সমন্বয়ে রান্না করেছেন আপনি। সমন্বয়ের মাংস রান্না করলে খেতে ভালো লাগে।
পেঁপে দিয়ে এখন পর্যন্ত কোন ধরনের মুরগির মাংস রেসিপি খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পেঁপে-পটলের স্বাদে দেশি মুরগির ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি বেশ দারুন ভাবে রেসিপি টি সম্পন্ন করেছেন।আর রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।
অনেককেই দেখি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করতে। আমার অবশ্য কখনো রান্না করা হয়নি। আপনি তো দেখছি সাথে আবার পটলও দিয়েছেন। ইউনিক হয়েছে রেসিপিটি। মুরগির মাংস মাঝে মধ্যে ভিন্ন রকম ভাবে রান্না না করলে খেতে মজা লাগে না। আপনার রেসিপিটি ভালো লেগেছে আমার কাছে। একদিন বাসায় এভাবে রান্না করে দেখবো। বেশ লোভনীয় লাগছে দেখতে।
পেঁপে-পটলের স্বাদে দেশি মুরগির ঝোল দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আসলে দেশি মুরগি আমার খুবই প্রিয়, আর দেশি মুরগি অন্যান্য মুরগির তুলনায় অনেক বেশি মজাদার হয়ে থাকে। তাই আপনার রেসিপির পরিবেশনটা আমার কাছে দারুন লেগেছে।
সম্পুর্ন ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। পেঁপে-পটলের স্বাদে দেশি মুরগির ঝোল এভাবে কখনো খাইনি। নতুন রেসিপি দেখে আমিও শিখে নিলাম। সব মিলিয়ে ভালো লাগলো আপনার তৈরি রেসিপি দেখে ধন্যবাদ আপনাকে।
আমার কাছেও পেঁপে আর পটল দিয়ে যেকোনো রেসিপি খেতে ভালো লাগে। তবে পেঁপে দিয়ে মুরগির মাংস খেয়েছি কিন্তু দু'টো সবজি একসাথে নিয়ে মুরগির মাংস কখনও খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপির কালার খুব সুন্দর এসেছে। রেসিপি কালার সুন্দর হলে খেতেও ইচ্ছে করে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
দেশি মুরগির মাংস খাওয়ার মজাই আলাদা। আজকে আপনি পেঁপে এবং পটল দিয়ে দেশি মুরগির মাংস রেসিপি করেছেন। আর দেশি মুরগির মাংসের সাথে যে কোন কিছু দিলে খেতে বেশ ভালোই লাগে। মজার রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
পেঁপে বা পটল কোনোটি দিয়েই এখনো পর্যন্ত মাংস রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে এরকম ভাবে রান্না করার ইচ্ছে হলো ।অবশ্যই একদিন এভাবে রান্না করে খেয়ে দেখব।।
শুনে ভালো লাগলো দিদি যে আমার রেসিপি টি আপনার ভালো লেগেছে।ধন্যবাদ দিদি।