You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো আলোকচিত্র ( পর্ব ২৯ )

in আমার বাংলা ব্লগ2 years ago

বাহ দাদা,দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তো। প্রথমেই যে ছবিগুলো শেয়ার করছেন সেখানে দুটি হাত বেরিয়ে তার মাঝে জ্বলন্ত প্রদীপ দেখা যাচ্ছে। আসলে এটা একদম দারুন একটা ক্রিয়েটিভিটি। আগেকার সময়ে এই মেলাগুলোতে যেতে খুব ভালো লাগতো।কিছু কিছু জিনিস খুবই সহজে পাওয়া যেত অল্প মূল্যে। কিন্তু বর্তমান সময়ের মেলাগুলো প্রত্যেকটা জিনিসের দাম বেশি রাখে এজন্য মেলায় যেতে আর ইচ্ছে করেনা। মেলায় বেলুন, বিভিন্ন রকম খেলনা নিয়ে লোকজন চারপাশে সব সময় ঘোরাঘুরি করে যাতে বাচ্চারা বায়না ধরে তাদেরকে কিনে দেয়। তাছাড়া আপনার পিসি মায়ের গাছের কাঁঠাল গুলো দেখে বেশ পরিপক্ক মনে হচ্ছে। আর মনে হচ্ছে যে খেতেও ভালো হবে।খুব ভালো লাগলো দাদা, আপনার পোস্টের মাধ্যমে আজকে দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পারলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38