You are viewing a single comment's thread from:

RE: পৃথিবীতে আপন মানুষের জায়গা পূরণ করা যায় না।

in আমার বাংলা ব্লগ2 years ago

ছোটবেলায় মা-বাবা যেমন তাদের সন্তানকে শ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করেছে এবং হাজার হাজার কষ্ট সহ্য করে মানুষ করেছে। সেই সন্তানরা যদি মা-বাবাকে ভালো রাখতে না পারে তাহলে সন্তান হিসেবে কোন যোগ্যতাই তার নেই। আমার মনে হয় প্রত্যেকটা মা-বাবা তার সন্তানের জন্য যেমনটা করে কিন্তু প্রত্যেকটা সন্তান তার মা বাবার জন্য তেমনটা কখনোই করতে পারে না। তবে সাধ্যমত সবকিছু করা উচিত। মা বাবা যতদিন আছে ততদিন বৃক্ষ আছে, ছায়া আছে।তারা না থাকলে মায়া মমতা কখনো মন থেকে পাওয়া যায় না। আপনার পোস্টটা পড়ে আসলে খুব ভালো লাগলো। তবে ব্যথিতও হলাম আমাদের প্রিয় দাদার বাবা গত হয়েছেন সেটা মনে পড়ে গেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63835.32
ETH 1798.30
USDT 1.00
SBD 0.38